ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জাপান সাগরে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

  • আপডেট সময় : ১২:৪৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০১৭
  • / 217
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাপান সাগরে উত্তর কোরিয়া চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে বিবিসি। প্রায় ১ হাজার কিলোমিটার পথ পারি দিয়ে ক্ষেপণাস্ত্রটি জাপানের অর্থনৈতিক সমুদ্রাঞ্চলে পড়েছে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, এটি আমাদের জন্য ‘নতুন এক হুমকি’।

ক্ষেপণাস্ত্রগুলো কি ধরণের ছিল তা নিশ্চিত করে বলা যায়নি। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, চীন সীমান্তবর্তী উত্তর কোরিয়ার টোংচাং-রি অঞ্চল থেকে সোমবার এ চার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৩৬ মিনিটে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে।

জাতিসংঘের নিষেধাজ্ঞার পরও একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়া বারবার দাবি করে আসছে, তাদের পরমাণু ও মহাকাশ কর্মসূচি শান্তিপূর্ণ। কিন্তু বিশ্বাস করা হচ্ছে, উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, যা যুক্তরাষ্ট্রে পর্যন্ত আঘাত করতে সক্ষম।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাপান সাগরে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

আপডেট সময় : ১২:৪৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০১৭