ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

মালয়েশিয়ানদের উত্তর কোরিয়া ছাড়ায় নিষেধাজ্ঞা

  • আপডেট সময় : ০৯:৩৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭
  • / 389
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উত্তর কোরিয়ায় অবস্থানরত সকল মালয়েশিয়ান নাগরিকদের দেশটি ত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খবর বিবিসির।

গত মাসে মালয়েশিয়ার বিমানবন্দরে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যামকে রাসায়নিক প্রয়োগ করে হত্যা করা হয়।

এ প্রেক্ষাপটে দেশ দুটির কূটনৈতিক সম্পর্ক তলানিতে পৌঁছেছে। এরইমধ্যে এ নিষেধাজ্ঞা জারি করা হল।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ বলেছে, যতক্ষণ মালয়েশিয়া এ বিষয়টি ঠিকঠাকভাবে সমাধান না করবে, ততদিন কোরিয়ায় অবস্থান করা কোনো মালয়েশিয়ান নাগরিক নিজ দেশে ফিরতে পারবেন না।

এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক তার দেশের সকল নাগরকিককে উত্তর কোরিয়া থেকে দেশে ফেরার সুযোগ দিতে অনুরোধ করেছেন।

এক বিবৃতিতে তিনি এভাবে কোনো দেশের নাগরিকদের আটকে রাখাকে আন্তর্জাতিক কূটনীতির শর্ত লংঘন এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।

ন্যাম হত্যার পেছনে উত্তর কোরিয়ার হাত রয়েছে বলা হলেও দেশটি তা অস্বীকার করে আসছে। উল্টো হত্যার ঘটনায় মালয়েশিয়ার তদন্ত নিয়ে প্রশ্ন এবং ময়নাতদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে কিম জং উনের উত্তর কোরিয়া।

কিম জং ন্যাম হত্যায় জড়িত সন্দেহে ইতিমধ্যে মালয়েশিয়ার পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। এদের মধ্যে ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের দুই নারীর বিরুদ্ধে ন্যামকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মালয়েশিয়ানদের উত্তর কোরিয়া ছাড়ায় নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৯:৩৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭