ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে নিহত ৩৮, ঘরছাড়া ৫৩ হাজার

  • আপডেট সময় : ১১:৪১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০১৭
  • / 245
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আফ্রিকা মহাদেশের দ্বীপ রাষ্ট্র মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে ‘এনওয়া’র আঘাতে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫৮ জন। ঘর হারিয়েছেন ৫৩ হাজার মানুষ। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর এ কথা জানিয়েছেন।

প্রাথমিকভাবে দেয়া তথ্যে জানানো হয়, ঘূর্ণিঝড়ে ১০ জনের মৃত্যু এবং ১০ হাজার মানুষ ঘর হারিয়েছে। কিন্তু পরবর্তীতে জানানো হয়, শুধুমাত্র দেশটির রাজধানীতেই এই ঘূর্ণিঝড়ের আঘাতে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে ৩২ হাজার মানুষ।

ঘূর্ণিঝড়টি বর্তমানে গতি হারিয়ে মাদাগাস্কার থেকে ৪০০ কিলোমিটার দূরে চলে গেছে। কিন্তু যাওয়ার আগে বড় ধরণের ক্ষতি করে গেছে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের। ২০১২ সালে ঘূর্ণিঝড় ‘ইরিনা’ ও ‘গিভেন্না’র কারণে দেশটিতে ১০০ জনের বেশি প্রাণ হারিয়েছিল। দ্য হিন্দু।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে নিহত ৩৮, ঘরছাড়া ৫৩ হাজার

আপডেট সময় : ১১:৪১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০১৭