ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

সৌদির কাছে দ্বীপ বিক্রি করছে মালদ্বীপ, কপাল ভাঁজ ভারতের

  • আপডেট সময় : ১১:১৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭
  • / 483
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের কাছে একটি দ্বীপ বিক্রির পরিকল্পনা করেছে মালদ্বীপ। এই খবরে বেশ দুশ্চিন্তায় পড়েছে ভারত।

নয়া দিল্লির কর্তাব্যক্তিরা প্রতিবেশী দেশটির এই পরিকল্পনাকে দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হিসেবে দেখছে বলে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে।

মালদ্বীপের আবদুল্লাহ ইয়ামিন সরকারের দ্বীপ বিক্রির সিদ্ধান্তের খবরটি আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে দেশটির বিরোধী দল মালদ্বীপ ডেমক্রেটিক পার্টির (এমডিপি) মাধ্যমে।

দলটির নেতারা বলছেন, প্রবাল দ্বীপ ফাফু সৌদি আরবের কাছে বিক্রি করতে যাচ্ছে সরকার। বিষয়টি চূড়ান্ত করতে মালদ্বীপ সফরে যাচ্ছেন সৌদি আরবের বাদশাহ সালমন বিন আবদুল আজিজ আল সউদ।

কলকাতার দৈনিক আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, এতদিন পর্যন্ত ফাফু দ্বীপ নিয়ে একটি সম্পর্ক ছিল ইরানের। তবে এখন দ্বীপের ৩০০ শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে সৌদি আরব। তার মধ্যে ৭০ শতাংশই ওহাবি মতাদর্শের মানুষ। দ্বীপের স্কুলগুলোতেও সৌদি শিক্ষকরা শিক্ষা দান করেন।

আইএএসের মতো জঙ্গিগোষ্ঠীর উত্থানের প্রেক্ষাপটে মালদ্বীপে ওহাবি মতাদর্শের প্রচার দক্ষিণ এশিয়ায় জঙ্গিবাদকে উসকে দেবে বলে মনে করছেন ভারতের কর্মকর্তারা।

এমডিপি নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আহমেদ নাসিম টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, ওহাবি মতাবলম্বী মানুষদের কথা মাথায় রেখেই সরকার সৌদি আরবের কাছে দ্বীপ বিক্রির এই সিদ্ধান্ত নিয়েছে।

যুক্তরাজ্যে নির্বাসিত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের দলের নেতা নাসিম বলেন, জনগণের মতামতের তোয়াক্কা না করেই সরকার দ্বীপ বিক্রি করতে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সৌদির কাছে দ্বীপ বিক্রি করছে মালদ্বীপ, কপাল ভাঁজ ভারতের

আপডেট সময় : ১১:১৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭