ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

বিএনপি ৭ মার্চে বিশ্বাস করে না: ওবায়দুল

  • আপডেট সময় : ০৯:৩৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭
  • / 339
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ঐতিহাসকি ৭ মার্চে বিশ্বাস করে না। এজন্য তারা দিবসটি পালন করে না।

মঙ্গলবার সকালে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের নিয়ে ধানমণ্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদনের পর দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

ওবায়দুল কাদের বলেন, ‘স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ৭ মার্চের মতো দিনগুলো আদর্শের ব্যাপার, অনুভূতি ও মূল্যবোধের বিষয়। বিএনপি তো দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। এজন্য তারা এসব দিবস পালন করে না।’

তিনি বলেন, ‘বিএনপি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস স্বীকার করে না। এজন্য ক্ষমতা পেলেই তারা এই ইতিহাস পরিবর্তন করে। জবরদখল করে।’

পত্রিকায় প্রকাশিত জিয়াউর রহমানের একটি লেখার উদ্ধৃতি দিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘তিনি (জিয়াউর রহমান) লিখেছিলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে স্বাধীনতার সবুজ সংকেত পেয়েছিলেন। জিয়া মনেপ্রাণে ৭ মার্চ বিশ্বাস করলেও বর্তমানে তার দল এবং স্ত্রী (খালেদা জিয়া) দিবসটি স্বীকার করে না। আসলে বিশ্বাসহীনতায় বিশ্বাস করে বিএনপি।’

এ সময় তিনি আহ্বান জানিয়ে বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতাকে সুসংহত করতে হবে। আরো সংগঠিত ও ঐক্যবদ্ধ হয়ে আমাদের বিজয়কে সংহত করব। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে।’

উল্লেখ্য, ক্ষমতাসীন আওয়ামী লীগ নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালন করছে। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু ভবন ও আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

এছাড়া দেশের সব ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা, থানা, উপজেলা, মহানগর ও জেলার প্রতিটি পাড়া-মহল্লায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে সভা-সমাবেশের আয়োজন করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপি ৭ মার্চে বিশ্বাস করে না: ওবায়দুল

আপডেট সময় : ০৯:৩৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭