ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

‘গণহত্যা দিবস পালন করে ইতিহাস বিকৃতি রোধ সম্ভব’

  • আপডেট সময় : ১২:২৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০১৭
  • / 257
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, গণহত্যা দিবস পালনের মাধ্যমে দেশে ও দেশের বাইরে একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের গণহত্যা অস্বীকারের অপচেষ্ঠা রোধ করা সম্ভব হবে।

একাত্তরের গণহত্যার সরকারি স্বীকৃতি ত্রিশ লাখ শহীদের মহান আত্মদানের রাষ্ট্রীয় স্বীকৃতি বলে উল্লেখ করে তিনি বলেন, এতে যেমন নতুন প্রজম্মের আত্মপরিচয়ের সংকট মোচন হবে তেমনি ধর্মনিরপেক্ষ একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাঙালি জাতিকে যে চরম মূল্য দিতে হয়েছে তা তারা জানতে পারবে।

শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোটার্স ইউনিটির গোলটেবিল বৈঠক মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সম্মিলিত উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে শাহরিয়ার কবির বলেন, দেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য বিভিন্ন দেশের সরকারকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাতে হবে। যাতে তারা তাদের পার্লামেন্টে এ বিষয়ে একটি প্রস্তাব পাশ করতে পারে।

তিনি বলেন, যে সকল দেশ একাত্তরে সংগঠিত বাংলাদেশে গণহত্যার প্রতিবাদ ও নিন্দা করেছিল তাদের অনুরোধ করা হলে এ বিষয়ে তারা পার্লামেন্টে প্রস্তাব গ্রহণে সম্মত হবে বলে আশা করা যায়।

সংবাদ সম্মেলনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা বিচারপতি শামসুল হুদা, সামসুদ্দিন চৌধুরী মানিক, সহ-সভাপতি অধ্যাপক ড. মুনতাসির মামুন, শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, সৈয়দ মাহবুবুর রশিদ ও শহীদ কন্যা ডা. নুজহাত চৌধুরী শম্পা প্রমূখ উপস্থিত ছিলেন। বাসস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘গণহত্যা দিবস পালন করে ইতিহাস বিকৃতি রোধ সম্ভব’

আপডেট সময় : ১২:২৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০১৭