ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব

  • আপডেট সময় : ০৮:৪৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনের দু’জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছায়ের পরে বৈধতার বিষয় জানানো হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি তথ্য জানান।

এরআগে রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র দাখিল করা হয়।

অপর দিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদের পক্ষে মনোনয়নপত্র জমা দেয় ১১ দলীয় জোট।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের জন্য আজ বিকেল ৪টা পর্যন্ত শেষ সময় ছিল। বিকেল ৪টা পর্যন্ত আমরা তিনটা মনোনয়নপত্র পেয়েছি।

এরমধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদের পক্ষে দু’টি মনোনয়নপত্র পেয়েছি।

এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পক্ষে একটি মনোনয়নপত্র পেয়েছি। তিনি বলেন, এই মুহূর্তে আমাদের কাছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন দু’জন।

তিনি আরও বলেন, আগামী ১৬ আগস্ট সকাল ১০টা থেকে এই মনোনয়নপত্রগুলো যথাযথ আছে কি না যাচাই-বাছাই করবো। এই যাচাই-বাছাইয়ে আমাদের সহযোগিতা করার জন্য জাতীয় সংসদ সচিবালয় থেকে একজন কর্মকর্তা আসবেন ওনাদের স্বাক্ষরগুলো ভেরিফিকেশন করার জন্য।

১৬ আগস্ট আমি মনোনয়নপত্র যাচাইয়ের পরে বৈধতার বিষয়টা তখন জানিয়ে দেবো।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব

আপডেট সময় : ০৮:৪৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬