ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

মেয়র আরিফুলের দায়িত্ব পালনে বাধা নেই

  • আপডেট সময় : ০৯:১৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০১৭
  • / 236
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। এতে আরিফুল হকের মেয়র হিসেবে দায়িত্ব পালনে আর কোন আইনগত কোনা বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

তার করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

২০১৫ সালের ৭ জানুয়ারি ফৌজদারি মামলায় অভিযোগপত্রে নাম আসার পর এক আদেশে তাকে সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিটটি করেন।

আদালতে তার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মইনুল হোসেন ও আবদুল হালিক কাফী। কাফী বলেন, মেয়র হিসেবে আরিফুল হকের দায়িত্ব পালনে বাধা না দিতে নির্দেশ দিয়েছেন আদালত; তাকে হয়রানিও করা যাবে না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেয়র আরিফুলের দায়িত্ব পালনে বাধা নেই

আপডেট সময় : ০৯:১৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০১৭