ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

মেয়রের কাছে হকারদের ১০ দাবি

  • আপডেট সময় : ১২:৫৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০১৭
  • / 437
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গুলিস্তান, মতিঝিল ও রমনা এলাকায় হকার উচ্ছেদের প্রতিবাদে মেয়র সাঈদ খোকনের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন।

সোমবার দুপুরে নগর ভবনে সংগঠনের সভাপতি আবুল হাসেম কবীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মেয়রের সঙ্গে দেখা করে ১০ দফা দাবি জানায়।

তাদের দাবিগুলো হচ্ছে- পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলবে না। হকারদের রাষ্ট্রীয় স্বীকৃতি চাই। চাঁদাবাজি বন্ধ করতে হবে। হকারদের ওপর দমনপীড়ন নির্যাতন বন্ধ করতে হবে। প্রকৃত হকারদের তালিকাভুক্তিসহ আইডি কার্ড দিতে হবে। দখলকৃত সরকারি জায়গা দখলমুক্ত করে হকারদের পুনর্বাসন করতে হবে। হকারদের ট্যাক্সেও অন্তর্ভুক্ত করতে হবে। হকারদের পুনর্বাসনের জন্য পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা নিতে হবে। জাতীয় বাজেটে হকারদের জন্য বরাদ্দ রাখতে হবে। সিটি কর্পোরেশনের আওতায় হকারদের বসার ব্যবস্থা করতে হবে।

পরে মেয়র হকার নেতাদের জানান, সিটি কর্পোরেশন তার সিদ্ধান্তে অটল রয়েছে। তাদের ফুটপাত দখল ছাড়তেই হবে। যেকোনোভাবে ডিএসসিসি ফুটপাত অবৈধ দখলমুক্ত করবে।

মেয়র বলেন, রাজনৈতিক নামধারী কেউ যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ফুটপাত দখল করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।

কোনো রাজনৈতিক কারণে এ সিদ্ধান্ত থেকে সিটি কর্পোরেশন সরে আসবে কিনা এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, আমি এ শহরে হঠাৎ করে রাজনীতিতে আসিনি। এ শহরে অনেক রাজনৈতিক আন্দোলনে আমার অংশগ্রহণ রয়েছে। আমার রাজনৈতিক বয়স প্রায় ২০ বছর। রাজনীতি করতে গিয়ে বহুবার জেল খেটেছি। অনেক মামলার আসামি হয়েছি। আমি জনগণের অনুভূতি ভালো করেই বুঝি। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তা বাস্তবায়ন করবো। আমরা যেকোনো ধরনের স্থাপনা উচ্ছেদ করবো। জনগণের মঙ্গলের জন্য যা যা করা দরকার তা করবো।

সাঈদ খোকন বলেন, ফুটপাতে যেকোনো ধরনের স্থাপনা থাকলে তা উচ্ছেদ করবো। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। জনগণের জন্য যা যা করা দরকার তাই করবো। রাজনৈতিক নামধারী গুটিকয়েক ব্যক্তি যদি জনগণের পথে বাধা সৃষ্টি করে তা করতে দেয়া হবে না।

নগরীতে অবৈধ কার পার্কিং প্রসঙ্গে মেয়র বলেন, হকার উচ্ছেদ শেষে আমরা ইয়েস পার্কিং এবং নো পার্কিং চালু করবো। এরই মধ্যে ডিএমপির সঙ্গে কথা বলেছি। একটা একটা করে সমাধান করা হবে। বাস ও লেগুনার নামে নগরীতে যা হচ্ছে এটা মেনে নেয়ার মতো নয়। নগরীতে শৃঙ্খলা আসতেই হবে।

নিউজটি শেয়ার করুন

মেয়রের কাছে হকারদের ১০ দাবি

আপডেট সময় : ১২:৫৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০১৭