ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

অভিবাসীদের নিয়ে ট্রাম্পের আদেশ চ্যালেঞ্জের মুখে

  • আপডেট সময় : ০৯:২৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭
  • / 305
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরিয়া, ইরাক, ইরানসহ সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নির্বাহী আদেশ জারি করেছিলেন তা সাময়িকভাবে স্থগিত করে দিয়েছেন স্থানীয় একজন বিচারক।

বৈধ ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পরও মুসলিমপ্রধান কয়েকটি দেশের নাগরিকদের বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু করে দিয়েছিল দেশটির কর্তৃপক্ষ।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে শনিবার একটি মামলা করে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন বা এসিএলইউ।

তাদের আবেদনের প্রেক্ষিতে নিউ ইয়র্কের স্থানীয় এক আদালতের বিচারক স্থানীয় সময় শনিবার রাতে এ স্থগিতাদেশটি দেন। আবেদনটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ট্রাম্পের অভিবাসী সংক্রান্ত নির্বাহী আদেশ বাস্তবায়ন আপাতত স্থগিত থাকবে।

যুক্তরাষ্ট্রের জেলা জজ আদালতের বিচারক অ্যান ডানলি এই আদেশটি দেন। ফলে যারা বৈধ ভিসা নিয়ে আসছে, যাদের কাছে কর্তৃপক্ষ অনুমোদিত শরণার্থীর আবেদনপত্র আছে বা যেসব অভিবাসী বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চাইছে তাদের প্রবেশে আর বাধা দেয়া যাবে না।

এসিএলইউ বলছে, আদালতের এই আদেশের ফলে নিউ ইয়র্কের বিমানবন্দরে আটক ব্যক্তিরা মুক্তি পাবেন।

সাতটি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ট্রাম্পের নির্বাহী আদেশের পর থেকে বিভিন্ন বিমানবন্দর বা ট্রানজিটের সময় অন্তত একশো থেকে দুইশোর মতো নাগরিককে আটক করা হয়েছে বলে ধারণা করছে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন বা এসিএলইউ।

দেশটির অভিবাসী অধিকার প্রকল্পের আইনবিষয়ক উপপরিচালক লি গের্লান্ট আদালতে অভিবাসীদের পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপন করেন। এ সময় আদালতের বাইরে অনেকে তাঁকে সমর্থন জানান।

গেলার্ন্ট পরে উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, “যুক্তরাষ্ট্রে এসে কেউ যেন আটকে না পড়ে আদালত সে ব্যবস্থা নেবেন। আদালত সরকারকে আটকে পড়াদের নামের তালিকা দিতে নির্দেশ দিয়েছেন”।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে শরণার্থীদের আটকের ঘটনায় শত শত মানুষ বিক্ষোভ শুরু করে , আর এর মধ্যেই ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে স্থানীয় আদালতের এই স্থগিতাদেশ এলো।

আগামী ফেব্রুয়ারি মাসের শেষে এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। এদিকে আদালতের স্থগিতাদেশ আসার পর আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন বা এসিএলইউ টুইট বার্তায় লিখেছে “প্রথম সপ্তাহেই ডোনাল্ড ট্রাম্প আদালতের কাছে হারলেন”।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অভিবাসীদের নিয়ে ট্রাম্পের আদেশ চ্যালেঞ্জের মুখে

আপডেট সময় : ০৯:২৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭