ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে তুরস্কের সেনা মোতায়েন: ইয়েমেনে হামলা নয়, কেবল প্রতিরক্ষা হুতিদের হামলায় অচল রিয়াদ বিমানবন্দর, বাতিল শত শত ফ্লাইট মাদকমুক্ত সমাজ গড়তে নজরুলের দর্শনের ওপর জোর এস এম বেঙ্গালুরুতে ‘ভোট সম্পদ সংক্রান্ত ঘটনায়’র অভিযোগে সিজেপির বিক্ষোভে সরব শাহজালাল বিমানবন্দরে যাত্রীসেবা ও অব্যবস্থাপনা: উত্তরণের পথ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সিলিকন ভ্যালির শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মেসির বিদায়ে নতুন চ্যালেঞ্জে আর্জেন্টিনা ফুটবলের বাণিজ্যিক সাম্রাজ্য মতিঝিলের বাংলার বাণী ভবন এখন প্রতিমন্ত্রীর অনুসারীদের দখলে সাহিত্যে ২০২৬ সালের নোবেল পেলেন কানাডীয় লেখক অ্যান কারসন ঢাকার গণপরিবহণ ও সড়ক শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রীর বৈঠক

৪ ভাইসহ এমপি রানাকে বহিষ্কারের সিদ্ধান্ত

  • আপডেট সময় : ১১:৩৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০১৭
  • / 368
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তার তিন ভাইকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে জেলা আওয়ামী লীগ। টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় রানা প্রধান আসামি হওয়ায় তার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম সাংবাদিকদের জানান। তিনি জানান, সোমবার জেলা কমিটির সভায় ওই চারজনের সদস‌্য পদ বাতিলের এই সিদ্ধান্ত হয়।

তিনি বলেন, মুক্তিযোদ্ধো হত্যাকারীরা কখনোই আওয়ামী লীগে থাকতে পারে না, তাই তাকে দল থেকে বহিষ্কারের সিধান্ত নেওয়া হয়েছে।

সাংসদ রানার তিন ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র ও শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সহিদুর রহমান খান মুক্তি, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি সানিয়াত খান বাপ্পা ও ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাঁকনও ওই হত‌্যা মামলার চার্জশীটভুক্ত আসামি।

২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি চালিয়ে হত্যা করা হয় আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুককে।

হত্যার তিন দিন পর ফারুকের স্ত্রী নাহার আহমেদ টাঙ্গাইল মডেল থানায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেন।

ওই বছর ৩ ফেব্রুয়ারি টাঙ্গাইল-৩ আসানের সাংসদ রানা ও তার তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

বাকি আসামিদের মধ্যে আনিছুল ইসলাম রাজা, মোহাম্মদ আলী ও সমীর মিয়া কারাগারে এবং ফরিদ আহমেদ জামিনে আছেন।

নিউজটি শেয়ার করুন

৪ ভাইসহ এমপি রানাকে বহিষ্কারের সিদ্ধান্ত

আপডেট সময় : ১১:৩৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০১৭