ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

মুফতি হান্নানকে ছিনিয়ে নেয়ার চেষ্টা

  • আপডেট সময় : ০৩:২১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০১৭
  • / 261
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টঙ্গীতে প্রিজনভ্যানে হামলা চালিয়ে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি মুফতি হান্নানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছে তার সহযোগীরা। সোমবার বিকেল সাড়ে ৫টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী সরকারি কলেজ গেট এলাকায় এঘটনা ঘটে। এসময় স্থানীয় জনতা মোস্তফা কামাল (২২) নামের এক জঙ্গিকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশে দিয়েছে। হামলাকারী অন্য জঙ্গিরা পালিয়ে গেছে। আটক মোস্তফা ময়মনসিংহ জেলার পশ্চিম তারাকান্দার মোজাম্মেলের ছেলে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের ¯িপ্রন্টার, অবিস্ফোরিত ককটেল ও জঙ্গিদের ব্যবহৃত একটি ব্যাগ উদ্ধার করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ২টি প্রিজনভ্যান কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে যাচ্ছিল। প্রিজনভ্যান দুটি টঙ্গী কলেজ গেট অতিক্রমকালে কলেজ গেটের পাশের নার্সারী থেকে ৩ যুবক প্রিজনভ্যান লক্ষ্য করে পর পর কয়েকটি ককটেল ছুঁড়ে মারে এবং প্রিজনভ্যানের দিকে এগিয়ে যায়। এসময় স্থানীয় জনতা যুবকদের ধাওয়া দিয়ে মোস্তফা নামে একজনকে একটি ব্যাগসহ আটক করে। অপর দুই যুবক ঘটনাস্থলের উত্তর দিক দিয়ে পালিয়ে যায়। আটক যুবককে স্থানীয় পৌর অডিটরিয়ামে শিল্প পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়। খবর পেয়ে টঙ্গী মডেল থানা পুলিশ ওই ক্যাম্প থেকে আটক যুবককে থানায় নিয়ে যায়। জনবহুল ব্যস্ততম কলেজ গেট এলাকায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা পুলিশের বিপুল সংখ্যক সদস্য ঘটনাস্থল ও আমপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালায়।

টঙ্গী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, দুটি প্রিজনভ্যানের একটিতে ফাঁসির দন্ডপ্রাপ্ত উগ্রবাদী নেতা মুফতি হান্নান ছিলেন বলে জানান। তাকে ছিনিয়ে নিতেই উগ্রবাদীরা এই হামলা চালিয়েছে বলে তিনি ধারণা করছেন।

র‌্যাব-১ এর অধিনায়ক লে.কর্ণেল সারোয়ার বিন কাশেম (পিএসসি) বলেন, আমাদের কোম্পানী কমান্ডারের নেতৃত্বে দুটি টিম ঘটনাস্থলে কাজ করছে। আমরা গুরুত্বের সহিত বিষয়টি খতিয়ে দেখছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুফতি হান্নানকে ছিনিয়ে নেয়ার চেষ্টা

আপডেট সময় : ০৩:২১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০১৭