ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার পদত্যাগ করা উচিত: নাসিম

  • আপডেট সময় : ০৮:৫৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৭
  • / 351
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধুকন্যার সাহসী পদক্ষেপে পদ্মা সেতুর কাজ শুরু হয়েছে। এই সেতু নিয়ে বিএনপিসহ বিশ্বব্যাংকের অনেকেই মিথ্যাচার করেছেন। কানাডার আদালতে তা প্রমাণিত হয়েছে। মিথ্যা কথা বলার জন্য খালেদা জিয়ার পদত্যাগ করা উচিত।

বৃহস্পতিবার সিরাজগঞ্জের কাজীপুরের রৌহাবাড়ি গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অন্ধকার থেকে আলোর পথে যাত্রা শুরু করেছে। বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ২০২১ সাল নাগাদ বাংলাদেশ মধ্যম আয়ের দেশ পেরিয়ে যাবে।

তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতির অধ্যায় হচ্ছে শুধু উন্নয়ন আর উন্নয়ন। অপরদিকে, বিএনপি’র রাজনীতি হচ্ছে জ্বালাও পোড়াও, মানুষ হত্যা, লুটপাট। তাদের আমলে গ্রাম-গঞ্জে শুধু খাম্বার লুটপাট হয়েছে। কেউ বিদ্যুত পায়নি।

এর আগে মন্ত্রী স্পিডবোটে যমুনা নদীর পাড় দিয়ে পানি উন্নয়ন বোর্ডের যমুনার ভাঙনরোধে নির্মাণ করা বাঁধ ও আলমপুর হাটশিরা সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

রৌহাবাড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন শহীদুল ইসলাম। বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতের জিএম আজাহার আলী, এলজিইডি’র নির্বাহী রবিউল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খালেদা জিয়ার পদত্যাগ করা উচিত: নাসিম

আপডেট সময় : ০৮:৫৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৭