ফিরে এলে শেখ হাসিনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত: হাসনাত আবদুল্লাহ
- আপডেট সময় : ০৭:৩৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 0
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এলে তাকে ফাঁসির মঞ্চে পাঠানো হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে আয়োজিত এক মোটরসাইকেল শোডাউনে অংশ নিয়ে তিনি এই কঠোর হুঁশিয়ারি দেন। হাসনাত আবদুল্লাহ বলেন, শেখ হাসিনা সারা জীবন পালিয়ে না যাওয়ার কথা বললেও শেষ পর্যন্ত দেশ ছেড়েছেন। তিনি এখন দেশে ফেরার নাটক করছেন বলেও অভিযোগ করেন এই নেতা। এনসিপির ঢাকা মহানগর উত্তরের এই শোভাযাত্রাটি মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং এলাকা থেকে শুরু হয়ে আগারগাঁও, শেওড়াপাড়া ও কাজীপাড়া হয়ে মিরপুর-১০ নম্বর ঘুরে ১৪ নম্বর এলাকায় গিয়ে শেষ হয়। যিনি আসি আসি বলেও আসেন না, তিনি আসবেন না। আওয়ামী ধর্মে উজ্জীবিত কিছু লোক আছে, উনাদের জন্য এসব নাটক করে।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, শেখ হাসিনা ফিরতে চাইলে বর্ডার বা সীমান্ত চেক করার প্রয়োজন পড়ে না। মাদক ব্যবসায়ীরা যেভাবে সীমান্ত দিয়ে আসা-যাওয়ার পথ খোঁজে, তার দলও তেমন তৎপরতা চালাচ্ছে কি না তা নিয়ে প্রশ্ন তুলে তিনি একে নিছক মিডিয়া স্ট্যান্ডবাজি বলে অভিহিত করেন। তিনি স্পষ্ট করেন যে, শেখ হাসিনা বাস্তবে ফিরবেন না, তবে ফিরে এলে তাকে স্বাগত জানানোর জন্য তার দল ও মানুষ প্রস্তুত রয়েছে এবং তখন তার জন্য ফাঁসির মঞ্চ তৈরি থাকবে। শোভাযাত্রায় হাসনাত আবদুল্লাহ ছাড়াও এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব এবং যুগ্ম আহ্বায়ক তারেক এ. আদেলসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। দলটি মূলত আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে নিজেদের অবস্থান জানান দিতে এই শোডাউনের আয়োজন করে। এই সংসদ সদস্য বলেন, উনার জন্য একবার বিমান পাঠাও, গাড়ি পাঠাও, একবার বর্ডার চেক করে। বাংলাদেশের সব মানুষ যেয়ে তাকে ফাঁসির এগিয়ে দেবে।

























