ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

নির্বাচন প্রতিহত করার ক্ষমতা নেই বিএনপির : ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ১২:১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৭
  • / 343
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংসদ নির্বাচন প্রতিহত করার ক্ষমতা বিএনপির নেই। আদালতের আদেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যদি নির্বাচনে অযোগ্যও হন, তাও নির্বাচন প্রতিহত করতে পারবে না দলটি।

শুক্রবার রাজশাহী কলেজ মাঠে বিভাগীয় ডিজিটাল মেলার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আদালত খালেদাকে সাজা দিলে তিনি নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য হবেন। আদালতের রায় জনগণ অমান্য করবে না। বিএনপি অমান্য করলে জনগণ তা প্রতিহত করবে। নির্বাচন প্রতিহত করার মতো কোনো ক্ষমতা বিএনপির নেই। তারা ২০১৪ সালের ৫ জানুয়ারি পারেনি, আগামীতেও পারবে না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী মহানগরের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, একসেস টু ইনফরমেশন প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা এবং রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহা. হবিবুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মুনির হোসেন। বিভাগীয় কমিশনারের কার্যালয়ই এই মেলার আয়োজন করেছে। মেলায় রাজশাহী বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ৬৫টি স্টল রয়েছে। তিন দিনব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নির্বাচন প্রতিহত করার ক্ষমতা নেই বিএনপির : ওবায়দুল কাদের

আপডেট সময় : ১২:১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৭