ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পারটেক্স গ্রুপ চেয়ারম্যানের ছেলেকে দুদকের জিজ্ঞাসাবাদ

  • আপডেট সময় : ০৮:০৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০১৭
  • / 409
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেমের ছেলে আশফাক আজিজ রুবেলকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রুবেল দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হন। এর পর তার জিজ্ঞাসাবাদ শুরু হয়।

আশফাক আজিজ রুবেল সিটি ব্যাংক লিমিটেডের পরিচালক। দুদকে হাজির হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন প্লট বরাদ্দে দুর্নীতির মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলমসহ অন্য কর্মকর্তারা।

দুদকের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে গত ৮ ফেব্রুয়ারি রাজধানীর মতিঝিল থানায় আটজনের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক সিলভিয়া ফেরদাউস। এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ মার্চ রুবেলকে নোটিশ পাঠানো হয়েছিল। সেই নোটিশে তাঁকে ১৫ মার্চ দুদকে হাজির হতে বলা হয়। আজ দুদকে হাজির হন তিনি।

দুদকের পিআরও আরো জানান, একই মামলায় গত ৯ ফেব্রুয়ারি গ্রেপ্তার হয়েছিলেন এম এ হাশেমের আরেক ছেলে শওকত আজিজ রাসেল। বর্তমানে তিনি জামিনে আছেন

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পারটেক্স গ্রুপ চেয়ারম্যানের ছেলেকে দুদকের জিজ্ঞাসাবাদ

আপডেট সময় : ০৮:০৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০১৭