ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু

নির্বাচন কমিশন গঠনে ৬ সদস্যের সার্চ কমিটি

  • আপডেট সময় : ০৭:৫২:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭
  • / 298
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়েছে। প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে মন্ত্রি পরিষদ বিভাগকে। চিঠি পাওয়ার পর সার সংক্ষেপ তৈরি করে তা প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ। প্রেসিডেন্টের প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে সার্চ কমিটিতে কারা আছেন সে তথ্য প্রকাশ করেননি তিনি।
মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, প্রেসিডেডেন্টর কাছ থেকে প্রস্তাব পেয়েছি। সার্চ কমিটি গঠনে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠিয়েছি। প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের অনুমোদন পাওয়ার পর আমরা আদেশ জারি করব। আমরা আমাদের কাজ শেষ করেছি।
নতুন ইসি গঠন নিয়ে প্রেসিডেন্ট আবদুল হামিদ ক্ষমতাসীন আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা), বিএনপিসহ ২৬টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন ইসির মেয়াদ আগামী মাসে শেষ হবে। সার্চ কমিটি যাদের নাম প্রস্তাব করবে, তাদের মধ্যে থেকে একজনকে পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার এবং আরও পাঁচজনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেবেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ।
ছয় সদস্যের সার্চ কমিটিতে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ও একজন নারী সদস্য রয়েছেন বলে মন্ত্রী পরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নির্বাচন কমিশন গঠনে ৬ সদস্যের সার্চ কমিটি

আপডেট সময় : ০৭:৫২:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭