ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

ইমেগ্রেশন পুলিশের হাতে আটক শফিক রেহমান!

  • আপডেট সময় : ১০:৫৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৭
  • / 303
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিক রেহমানকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। সকাল ৭টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে তার লন্ডনে যাবার কথা ছিল। কিন্তু সেখানে তাকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ।

রেহমানের সহকারী তারিকুল ইসলাম চয়ন বিবিসি বাংলাকে জানান, ক্যান্সার আক্রান্ত অসুস্থ স্ত্রীকে দেখতে শফিক রেহমান লন্ডনে যাবার জন্য বিমানবন্দরে যান। কিন্তু ইমগ্রেশন পুলিশ তার বিদেশ ভ্রমণের ব্যপারে তাদের কাছে কোনো তথ্য নেই, জানিয়ে তাকে বাধা দেয়।

তরিকুল ইসলাম জানান, যদিও শফিক রেহমানের বিদেশে যেতে কোনো নিষেধাজ্ঞা নাই তারপরও তাকে আটকে দেওয়া হলো।

শফিক রেহমানকে বিদেশে যেতে বাধা দেবার বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের একজন কর্মকর্তা। তবে তিনি বিষয়টির বিস্তারিত জানাতে অপরাগতা প্রকাশ করেছেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদকে অপহরণ ও হত্যা পরিকল্পনা মামলায় গত বছরের ১৬ এপ্রিল গ্রেপ্তার হয়েছিলেন শফিক রেহমান। গত সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান তিনি। খবর বিবিসি বাংলা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইমেগ্রেশন পুলিশের হাতে আটক শফিক রেহমান!

আপডেট সময় : ১০:৫৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৭