ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

সেই শের আলী পাচ্ছেন পুলিশ পদক

  • আপডেট সময় : ০২:০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০১৭
  • / 321
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্ঘটনা কবলিত বাস থেকে একটি শিশুকে উদ্ধারের পর আবেগঘন ছবির ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা পুলিশ কনস্টেবল শের আলী প্রেসিডেন্ট পুলিশ মেডেলের (পিপিএম) জন্য মনোনীত হয়েছেন। আগামী ২৩ জানুয়ারি পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে শের আলীর হাতে এই পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবতার ডাকে সাড়া দিয়ে শের আলী সেদিন যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তা প্রশংসা কুড়িয়েছিল সারা দেশের মানুষের।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার ফারুক আহমেদ জানিয়েছেন রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ সংক্রান্ত সিএমপিতে এসেছে। শের আলী ছাড়া সিএমপি কমিশনার ইকবাল বাহারসহ সিএমপিতে কর্মরত চারজন এ পদক পাচ্ছেন।

শের আলী  গত ১১ ডিসেম্বর দুপুরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলায় রশিদ নগর ইউনিয়নের পানিরছড়া এলাকায় বাস উল্টে চারজন নিহত এবং ২৩ জন আহত হয়। নিজ বাড়িতে ছুটিতে থাকা শের আলী তখন পরিবারের অন্য সদস্যদের নিয়ে খাবার খাচ্ছিলেন। ঘটনার খবর শোনে তিনি ছুটে যান উদ্ধার কাজে। একে একে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। বাসের ভেতর থেকে উদ্ধার এক কন্যা শিশু শের আলীকে আব্বা বলে পানি খেতে চাইলে তিনি কান্না ধরে রাখতে পারেননি। শিশুটিকে বুকে জড়িয়ে কান্নারত শের আলীর সেই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মানুষের হৃদয়ে নাড়া দেয়া এই ছবি পরে গণমাধ্যমে প্রকাশ হয়। এ বিষয়ে শের আলী জানিয়েছিলেন, কোন স্বীকৃতির জন্য নয়, মানবতার ডাকেই তিনি ছুটে গিয়েছিলেন সেখানে।

নিউজটি শেয়ার করুন

সেই শের আলী পাচ্ছেন পুলিশ পদক

আপডেট সময় : ০২:০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০১৭