ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

রেল দুর্ঘটনায় আহত শিশু নাইমা খুঁজছে স্বজনদের

  • আপডেট সময় : ০১:৪১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
  • / 270
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক: কসবায় দু’টি ট্রেনের সংঘর্ষের ঘটনায় সদর হাসপাতালে চিকিৎসাধীন নাইমা নামে একটি শিশু তার কাছে থাকা স্বজনদের খুঁজছে। শিশু নাইমাকে নিয়ে সিলেট থেকে তার মা কাকলী ও দাদি উদয়ন এক্সপ্রেসে করে চাঁদপুর ফিরছিলেন। পথে দুর্ঘটনার শিকার হয় তাদের ট্রেন।

দুর্ঘটনার পর উদ্ধারকারীরা তাকে হাসপাতালে নিয়ে এলেও এখনো খোঁজ পাওয়া যায়নি তার মা ও দাদির।

প্রথমে আতঙ্কগ্রস্ত শিশুটি নিজের নাম বলতে পারছিল না। তবে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর তার অভিভাবকের সন্ধান পাওয়া গেছে। শিশুটির নাম নাইমা। তার চাচা মানিক জানিয়েছেন, তিনি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওয়ানা হয়েছেন। শিশু নাইমাকে নিয়ে সিলেট থেকে তার মা কাকলী ও দাদী উদয়ন এক্সপ্রেসে করে চাঁদপুরে ফিরছিলেন। পথে দুর্ঘটনার শিকার হয় তাদের ট্রেন।

মানিক জানান, মাইমার বাবা মাইনুদ্দিনও দুর্ঘটনার খবর পেয়ে চাঁদপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় রওয়ানা দিয়েছেন। কিন্তু তারা কেউই নাইমার মায়ের মোবাইলে যোগাযোগ করতে পারছেন না। তারা কী অবস্থায় আছেন কিছুই জানতে পারছেন না তারা।

নিউজটি শেয়ার করুন

রেল দুর্ঘটনায় আহত শিশু নাইমা খুঁজছে স্বজনদের

আপডেট সময় : ০১:৪১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯