ঢাকা ০২:০৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্ধুদের অনুপ্রেরণায় জিমের রেস্তোরাঁ: সফল উদ্যোক্তা হওয়ার এক অসাধারণ গল্প ২৯ নভেম্বর ২০২৬: আজকের প্রধান খবর ও গুরুত্বপূর্ণ আপডেট ক্রাইস্টচার্চ টেস্ট: তৃতীয় দিনে নিউজিল্যান্ডের বিশাল লিড, জয়ের পথে স্বাগতিকরা ৫২ বছর পেরিয়েও বেহাল সরকারি বিদ্যালয়: পানীয় জল ও শৌচাগার সংকটে ব্যাহত শিক্ষা জীবনানন্দের ‘আজকে রাতে’: ব্যক্তিগত অনুভূতিতে মহাকালের প্রতিচ্ছবি মনিকা বেলুচ্চির সাহসী ঘোষণা: নগ্নতা চরিত্রের ভাষা, আত্মপ্রদর্শন নয় আন্তর্জাতিক সম্পর্ক: উচ্চশিক্ষায় এক বৈশ্বিক পথ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নয়াপল্টনেই বিএনপির মঙ্গলবারের সমাবেশ: স্থান নিয়ে সংশয় কাটলো সন্ত্রাসবিরোধী আইনে মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার: মিরপুরে অভিযান জীবনানন্দের ‘আজকে রাতে’: ব্যক্তিগত অনুভূতি থেকে বিশ্বজনীন ইতিহাসের প্রতিধ্বনি

পাকিস্তানে তুষার ধসে নিহত ১৪

  • আপডেট সময় : ১১:৫৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭
  • / 279
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানে তুষার ধসে নারী ও শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। খবর দ্য ডন’র।

রোববার দেশটির চিত্রল জেলার শেরশাল এলাকায় এ তুষার ধসের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ছয় শিশু, ছয় নারী এবং দুই জন পুরুষ রয়েছেন বলে জানিয়েছেন চিত্রলের স্কাউটস কমান্ড্যান্ট নিজামুদ্দিন শাহ।

তিনি বলেন, ধসের কারণে নিহত ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ২৫টি বাড়ি তুষার ধসের নিচে চাপা পড়ে। এর মধ্যে অন্তত ৫টিরও বেশি বাড়ি ধ্বংসস্তুপে পরিণত হয়।

তবে ধসে ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিরুপণ করা সম্ভব হয়নি।

জানা যায়, গত দুই দিন ধরে ভারী তুষারপাতের কারণে তুষার ধসের আশংকা দেখা দেয়। এ কারণে ওই এলাকার বেশিরভাগ বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়। যারা রয়ে গিয়েছিল তারাই ধসের কারণে হতাহত হন।

অন্যদিকে অপর একটি তুষারধসে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকায় সাত সীমান্তরক্ষী সদস্য আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাকিস্তানে তুষার ধসে নিহত ১৪

আপডেট সময় : ১১:৫৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭