ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

স্টার জলসা-স্টার প্লাস-জি বাংলার সম্প্রচার চলবে

  • আপডেট সময় : ০৯:১৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭
  • / 320
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে তিনটি ভারতীয় টিভি চ্যানেল স্টার প্লাস, স্টার জলসা ও জি বাংলা বন্ধ করতে যে রিট আবেদন করা হয়েছিল সেটি আজ খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে বাংলাদেশে এ তিনটি ভারতীয় স্যাটেলাইট চ্যানেল প্রদর্শনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আজ রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করেন।

২০১৪ সালের ৭ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট দায়ের করেন।

যেই রিট আবেদনে বলা হয়েছিল, স্টার প্লাস, স্টার জলসা এবং জি বাংলা ভারতীয় চ্যানেল তিনটিতে এমন সব অনুষ্ঠান প্রচারিত হয় যা বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এগুলো বাংলাদেশে নেতিবাচক প্রভাব ফেলছে।

এরপর পর ২০১৪ সালের ১৯ অক্টোবর এক রিট আবেদনের শুনানি শেষে ভারতীয় এই তিন টিভি চ্যানেল বন্ধে নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

ভারতীয় এই তিনটি টিভি চ্যানেল বাংলাদেশিদের কাছে অনেক জনপ্রিয় যে সম্প্রতি এগুলোতে বাংলাদেশি পণ্যেরও বিজ্ঞাপন প্রচার হতে দেখা গেছে

ওই সময় বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

রিট আবেদনের শুনানির পর তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি চেয়ার‍ম্যান, বিটিভির মহাপরিচালক, পুলিশ মহাপরিদর্শক এবং বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল সম্প্রচারের স্বত্বাধিকারী জাদু ব্রডব্যান্ড লিমিটেডের চেয়ারম্যানকে রুলের জবাব দেবার জন্য চার সপ্তাহের জন্য সময়ও বেঁধে দেয়া হয়।

স্টার প্লাস, স্টার জলসা এবং জি বাংলা -আলোচিত ভারতীয় এই তিনটি টিভি চ্যানেল বাংলাদেশি টেলিভিশন দর্শকদের একটি বড় অংশের মধ্যে অত্যন্ত জনপ্রিয়।

গত বছরের এক জরিপ অনুযায়ী বাংলাদেশে নারীদের ৯০ শতাংশ টেলিভিশন দেখেন, কিন্তু এদের ৬০ শতাংশই দেখেন স্টার জলসা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্টার জলসা-স্টার প্লাস-জি বাংলার সম্প্রচার চলবে

আপডেট সময় : ০৯:১৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭