ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ভারত-বাংলাদেশ পণ্যবাহী জাহাজ চলাচল শুরু

  • আপডেট সময় : ১১:৪৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৭
  • / 287
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলকাতা বন্দর থেকে ভারতীয় কন্টেইনার বোঝাই জাহাজ এমভি নৌ কল্যাণ-১ সরাসরি কেরানীগঞ্জের পানগাঁও নদীবন্দরে এসে পৌঁছছে। ৬৫টি কন্টেইনার নিয়ে ছেড়ে আসার প্রায় আড়াই দিন পর শুক্রবার সকালে জাহাজটি বুড়িগঙ্গা তীরে পানগাঁও পোর্টে এসে নোঙ্গর করে। এর মধ্য দিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।

শুক্রবার সকালে পানগাঁও পোর্টে ভারতীয় পণ্যবাহী জাহাজকে বাংলাদেশে স্বাগত জানিয়ে আন্তর্জাতিকভাবে পোস্টাল শিপিং সার্ভিসের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফোয়েল আহমদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন নৌ-মন্ত্রী শাজাহান খান, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সংসদ সদস্য নূরে আলম চৌধুরী লিটন, নারায়ণগঞ্জের সংসদ সদস্য সেলিম ওসমান, নৌ মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমেদ, ভারতের রিডার লাইন কোম্পানির পরিচালক অমলান বসু, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ।

উদ্বোধনী বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে সফরের সময় দুই দেশের মধ্যে কোস্টাল শিপিং এগ্রিমেন্ট হয়েছিল। ওই চুক্তির আওতায় আজকে ভারত থেকে সরাসরি বাংলাদেশে জাহাজ চলাচল শুরু হয়েছে। ভারতের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্যে নবদিগন্তের সূচনা হল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারত-বাংলাদেশ পণ্যবাহী জাহাজ চলাচল শুরু

আপডেট সময় : ১১:৪৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৭