ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

সোনারগাঁওয়ে ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত

  • আপডেট সময় : ১০:৪৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০১৭
  • / 265
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাগজবাহী একটি ট্রাক উল্টে চার শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার ভোররাতে উপজেলার আষাড়িয়ার চর এলাকার বিসমিল্লাহ পেট্রল পাম্পের কাছে এই দুর্ঘটনা ঘটে।

সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের জানান, মেঘনা শিল্পাঞ্চলের আল-মোস্তফা প্যাকেজিং গ্রুপের কাগজবাহী একটি ট্রাক বুধবার ভোররাত ৪টার দিকে ঢাকা থেকে আষাড়িয়ার চরে নতুন চালু হওয়া তাদের অপর একটি কারখানায় আসছিল। ট্রাকের উপরে আটজন শ্রমিক ছিলেন। ট্রাকটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে পার্শ্ব রাস্তায় নামার সময় বিসমিল্লাহ পেট্রল পাম্পের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে কাগজের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চার শ্রমিক নিহত হন। অন্য চারজনও গুরুতর আহত হন। তবে ট্রাকের চালক ও হেলপার অক্ষত রয়েছেন।

নিহতরা হলেন- পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চর মনতাজ এলাকার ইউসুফ আলীর ছেলে মো. মোশাররফ হোসেন (৩০), একই জেলার গলাচিপা উপজেলার রফিক মজুমদারের ছেলে আবু তাহের (২২), মাদারীপুর জেলার কেন্দুয়া এলাকার আবুল বাশারের ছেলে অপু হাওলাদার (২২) ও একই এলাকার হোসেন চৌকিদারের ছেলে ওবায়দুল হক (৩৬)।

নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

আহতদের উদ্ধার করে পথমে স্থানীয় সেবা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোনারগাঁওয়ে ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত

আপডেট সময় : ১০:৪৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০১৭