ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

মুসলিম নিষিদ্ধে ট্রাম্পের নতুন আদেশ আগামী সপ্তাহে

  • আপডেট সময় : ১১:০৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৭
  • / 272
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহেই তিনি অভিবাসন নিয়ে নতুন নির্বাহী আদেশ জারি করবেন।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

সার্কিট আদালত সঠিকভাবে কাজ করছে না উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘ভ্রমণ-সংক্রান্ত নির্বাহী আদেশ পুনরায় কার্যকর করার জন্য আপিল করা হবে।’

আগামী সপ্তাহে নতুন নির্বাহী আদেশ প্রদানের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘আমেরিকার মহান জনগণের জন্য নজিরবিহীন সব পদক্ষেপ নেয়া হচ্ছে। প্রকৃত কাজ আমরা শুরুই করিনি, যা শুরু হবে আগামী সপ্তাহে।’

চার মাসের জন্য শরণার্থী গ্রহণ স্থগিত করে গত ২৭ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।

এতে তিন মাসের জন্য সাতটি মুসলিম প্রধান দেশ- ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

ট্রাম্পের এ আদেশ চ্যালেঞ্জ করা হলে সিয়াটলের একটি আদালত নিষেধাজ্ঞা স্থগিতের আদেশ দেন। পরে ট্রাম্প প্রশাসন আদালতের ওই আদেশের বিরুদ্ধে আপিল করলে গত বৃহস্পতিবার ফেডারেল আপিল কোর্টের তিন বিচারকের প্যানেলও তা খারিজ করে দেন।

সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও জানান, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ শুরু হয়ে গেছে।

তিনি বলেন, ‘আমি যা বলে ক্ষমতায় এসেছি, তা সবই বাস্তবায়ন করছি। আমেরিকার ইতিহাসে ক্ষমতা গ্রহণের এত অল্প সময়ের মধ্যে কোনো প্রেসিডেন্টই জনগণের জন্য এমন সব ভালো কাজ করতে পারেননি।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুসলিম নিষিদ্ধে ট্রাম্পের নতুন আদেশ আগামী সপ্তাহে

আপডেট সময় : ১১:০৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৭