ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

ওবামাকেয়ারের বিরুদ্ধে ডিক্রি জারি ট্রাম্পের

  • আপডেট সময় : ০৯:৪২:২০ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭
  • / 393
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ওভাল অফিসে স্বাস্থ্য সেবা আইন ওবামাকেয়ারের ‘আর্থিক চাপ’ কমানোর লক্ষে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। তিনি ইতোপূর্বে এ আইন সংশোধনের অঙ্গীকার করেন।

এ সময় ট্রাম্পের চিফ অব স্টাফ রেইন্স প্রিবাস ২০১০ সালের অ্যাফোরডেবল কেয়ার অ্যাক্ট’র (এসিএ) অর্থনৈতিক চাপ হ্রাসের লক্ষে এ আদেশে স্বাক্ষর করা হয়েছে বলে জানান।

ওবামাকেয়ার নামে পরিচিত এ স্বাস্থ্যসেবা আইন বাতিল করা রিপাবলিকানদের প্রধান অগ্রাধিকার। শুক্রবার ট্রাম্প শপথ নেয়ার পর কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ এখন রিপাবলিকানদের হাতে চলে গেছে।

রিপাবলিকানদের মতে, ইউরোপের অনুকরণে চালু করা ওবামাকেয়ার একটি ব্যয়বহুল প্রকল্প। আমেরিকায় সরকারি ইনস্যুরেন্স কিংবা চাকরিদাতাদের স্বাস্থ্য সেবার আওতায় না থাকা লাখ লাখ নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ওবামাকেয়ার চালু করেছিল ওবামা প্রশাসন।

এ আইনের আওতায় দুই কোটিরও বেশি মানুষ স্বাস্থ্য সেবা পেতে তাদের নাম নিবন্ধন করেছিলেন। ফলে গত বছর স্বাস্থ্য সেবার বাইরে থাকা মানুষের সংখ্যা হ্রাস পেয়ে হয়েছে ৮ দশমিক ৯ শতাংশ। ২০১০ সালে এ সংখ্যা ছিল ১৬ শতাংশ।

তবে যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্প এ স্বাস্থ্য সেবা আইনের তীব্র সমালোচনা করে তা বাতিল করার কথা বলেছিলেন। নির্বাচনে জয়ী হওয়ার পর ট্রাম্প গুরুত্বপূর্ণ কয়েকটি উপাদান রেখে আইন সংশোধনের কথা বলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ওবামাকেয়ারের বিরুদ্ধে ডিক্রি জারি ট্রাম্পের

আপডেট সময় : ০৯:৪২:২০ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭