ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

সরকারি টাকায় ট্রাম্পপুত্রের বিলাসী ব্যবসায়িক সফর

  • আপডেট সময় : ১২:৩৭:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭
  • / 305
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রেসিডেন্ট ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্পের উরুগুয়ে সফরে হোটেল বিল বাবদ প্রায় এক লাখ ডলার (প্রায় ৮০ লাখ টাকা) খরচ হয়েছে। আর এ খরচ মেটানো হয়েছে মার্কিন কোষাগার থেকে।

গত জানুয়ারি মাসে বাবার ব্যবসায় প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনের নতুন নির্বাহী হিসেবে ব্যবসার কাজে উরুগুয়ে সফরে যান এরিক। দু’দিনের এ সফরে তিনি অত্যাধুনিক ট্রাম্প টাওয়ার পুন্টা ডেল এস্টা হোটেলে গিয়ে ওঠেন।

নতুন নির্বাহী হিসেবে দেশের বাইরে এরিকের এ সফর বেশ জমকালো ছিল। নিজের সফর উদযাপন করতে ট্রাম্প টাওয়ার পুন্টা ডেল এস্টায় পার্টির আয়োজন করেন এরিক। আবাসন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর সমুদ্রসৈকতের খোলা-আকাশের নিচের রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া করেন। এ সফরে সরকারি প্রতিষ্ঠানগুলোকে ট্রাম্পের কোম্পানির ব্যবসার কাজে সহায়তায় অর্থ দিতে বাধ্য করা হয়েছে।

অথচ বাবার মতো এরিক সরকারি কর্মকাণ্ড ও তাদের ব্যবসার মধ্যে বিভাজন রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ওয়াশিংটন পোস্টের হাতে আসা এক ক্যাশমেমো মতে, গোয়েন্দা কর্মকর্তাদের জন্য হোটেল কক্ষ বাবদ ৮৮ হাজার ৩২০ ডলার বিল প্রদান করা হয়। এ ছাড়া উরুগুয়ের রাজধানী মন্টিভিডিওতে মার্কিন দূতাবাসের কর্মচারীদের জন্য আরও ৯ হাজার ৫১০ ডলার প্রদান করেছে।

সেইন্ট লুইসের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গভর্নমেন্ট এথিকস অ্যান্ড ল’-এর অধ্যাপক ক্যাথলিন ক্লার্ক বলেন, সরকার ও পারিবারিক ব্যবসার ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থে সীমা অতিক্রম করার অন্যতম উদাহরণ এটা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরকারি টাকায় ট্রাম্পপুত্রের বিলাসী ব্যবসায়িক সফর

আপডেট সময় : ১২:৩৭:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭