ঢাকা ০২:১১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্ধুদের কথায় রেস্তোরাঁ, আজ সফল উদ্যোক্তা জিম বন্ধুদের অনুপ্রেরণায় জিমের রেস্তোরাঁ: সফল উদ্যোক্তা হওয়ার এক অসাধারণ গল্প ক্রাইস্টচার্চ টেস্ট: তৃতীয় দিনে নিউজিল্যান্ডের বিশাল লিড, জয়ের পথে স্বাগতিকরা ৫২ বছর পেরিয়েও বেহাল সরকারি বিদ্যালয়: পানীয় জল ও শৌচাগার সংকটে ব্যাহত শিক্ষা জীবনানন্দের ‘আজকে রাতে’: ব্যক্তিগত অনুভূতিতে মহাকালের প্রতিচ্ছবি মনিকা বেলুচ্চির সাহসী ঘোষণা: নগ্নতা চরিত্রের ভাষা, আত্মপ্রদর্শন নয় আন্তর্জাতিক সম্পর্ক: উচ্চশিক্ষায় এক বৈশ্বিক পথ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নয়াপল্টনেই বিএনপির মঙ্গলবারের সমাবেশ: স্থান নিয়ে সংশয় কাটলো সন্ত্রাসবিরোধী আইনে মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার: মিরপুরে অভিযান জীবনানন্দের ‘আজকে রাতে’: ব্যক্তিগত অনুভূতি থেকে বিশ্বজনীন ইতিহাসের প্রতিধ্বনি

রুশ হামলায় ৩ তুর্কি সেনা নিহত

  • আপডেট সময় : ০৬:৫১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭
  • / 277
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরিয়ার উত্তরাঞ্চলে রুশ বাহিনীর ভুল বিমান হামলায় তিন তুর্কি সেনা নিহত হয়েছেন। ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তুর্কি বাহিনী বলছে, ইসলামিক স্টেটের (আইএস) সৈন্য আছে ভেবে আল-বাব শহরের কাছের একটি বাড়িতে হামলা চালানো হয়। এই হামলায় ১১ জন আহতও হয়েছেন।

এ হামলায় যারা আহত হয়েছেন তারা আইএসের হাত থেকে আল-বাব উদ্ধারে সিরীয় বিদ্রোহীদের সহযোগিতা করছিলেন।

সিরিয়া যুদ্ধে রাশিয়া ও তুরস্ক ভিন্ন পক্ষকে সমর্থন দিয়ে আসলেও গেল কয়েক সপ্তাহ তারা আইএস জঙ্গিদের লক্ষ্য করে যৌথ হামলা চালিয়ে আসছে।

রুশ হামলায় তিন তুর্কি সেনা নিহত হওয়ার পর এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট পুতিন। তিনি তুর্কি রাষ্ট্রপ্রধানের সঙ্গে টেলিফোনে কথাও বলছেন।

আরআইএ নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, এ ঘটনার জন্য সমন্বয়ের অভাবকেই দায়ী করেছেন ভ্লাদিমির পুতিন।

তুর্কি সেনাবাহিনী বলছে, কেন এমন হলো তা খুঁজতে তদন্তে নেমেছে দুই দেশই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রুশ হামলায় ৩ তুর্কি সেনা নিহত

আপডেট সময় : ০৬:৫১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭