ঢাকা ০৩:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

ট্রাম্পের ফোনে অাড়িপাতার অভিযোগ অস্বীকার গোয়েন্দা প্রধানের

  • আপডেট সময় : ১২:৫১:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০১৭
  • / 305
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনে আড়িপাতার ডিভাইস সংযোগের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন দেশটির সাবেক গোয়েন্দা প্রধান জেমস ক্ল্যাপার। খবর বিবিসির।

এনবিসি টেলিভিশনের মিট দ্য প্রেসে ক্ল্যাপার বলেন, ‘সাবেক প্রেসিডেন্ট ওবামার বিরুদ্ধে ট্রাম্প টাওয়ারে আড়ি পাতার যন্ত্র বসানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’ একজন গোয়েন্দা প্রধান হিসেবে আড়িপাতার জন্য ফরেন ইন্টেলিজেন্স সারভেইল্যান্স আদালতের কোনো আদেশ থাকলে অবশ্যই তিনি জানতেন বলেও দাবি করেন ক্ল্যাপার।

ওদিকে রিপাবলিকান সিনেটর বেন সাস প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ফোনে আড়িপাতার অভিযোগের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন। তিনি বলেন, ‘ওবামার বিরুদ্ধে প্রেসিডেন্টে ট্রাম্পের যে গুরুতর অভিযোগ, সে ব্যাপারে অবশ্যই প্রমাণ দেয়া উচিত।’  ট্রাম্প কীভাবে বিষয়টি জানলেন তাও প্রকাশ করার কথা বলেন বেন সাস।

যদিও এর আগে ট্রাম্পের অভিযোগের ব্যাপারে তদন্তের আহ্বান জানায় হোয়াইট হাউস। ট্রাম্পের এ অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ট্রাম্পের ফোনে অাড়িপাতার অভিযোগ অস্বীকার গোয়েন্দা প্রধানের

আপডেট সময় : ১২:৫১:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০১৭