ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

নির্বাহী আদেশে মুসলিম দেশগুলোর ভিসা বাতিল করবেন ট্রাম্প

  • আপডেট সময় : ০৮:৩০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭
  • / 350
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাহী আদেশে এবার মুসলিম দেশগুলোর ওপর সত্যি সত্যিই নিষেধাজ্ঞা জারির প্রক্রিয়া শুরু করছেন ট্রাম্প। এর আগে নির্বাচনী প্রচারণায় বরাবরই মুসলিম বিদ্বেষী মনোভাব প্রকাশ করেছেন ট্রাম্প। শুধু তাই নয় যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষেধ করা হবে বলেও ঘোষণা দিয়েছিলেন এই মার্কিন প্রেসিডেন্ট। খবর এক্সপ্রেসের।

ইতোমধ্যেই বেশ কিছু নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। আরো কিছু নির্বাহী আদেশেও সাক্ষর করার কথা রয়েছে তার। এর মধ্যে মুসলিম দেশগুলোর যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি আদেশও রয়েছে।

মুসলমি দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা শরণার্থী এবং অভিবাসীদের সংখ্যা সীমিত করা হবে। শুধু তাই নয় ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া এবং ইয়েমেনের শরণার্থী এবং অভিবাসীরা যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার সুযোগ হারাতে পারেন। তাদের ভিসার ওপরও নিষেধাজ্ঞা জারি করবেন ট্রাম্প।

বুধবার এই নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন ট্রাম্প। নির্বাচনী প্রচারণায় ট্রাম্প প্রতিজ্ঞা করেছিলেন তিনি দেশের সুরক্ষার জন্য মুসলিমদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করবেন। সেসময় প্যারিস হামলার ঘটনাকে কেন্দ্র করে সিরিয়ার ১০ হাজার শরণার্থীকে আশ্রয় দেয়ায় ওবামার সমালোচনা করেন তিনি।

শপথ গ্রহণের পরপরই ওবামা কেয়ার এবং টিপিপি চুক্তি বাতিল এবং এক সঙ্গে ৮০ জন রাষ্ট্রদূতকে বরখাস্ত করেছেন নতুন এই মার্কিন প্রেসিডেন্ট।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নির্বাহী আদেশে মুসলিম দেশগুলোর ভিসা বাতিল করবেন ট্রাম্প

আপডেট সময় : ০৮:৩০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭