ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

গ্রামীণের নামে কর মওকুফ সুবিধা অবৈধ: অর্থমন্ত্রী

  • আপডেট সময় : ০৯:১৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০১৭
  • / 372
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গ্রামীণ ব্যাংকের নাম ব্যবহার করে অন্য সব প্রতিষ্ঠানে ড. ইউনুসের কর মওকুফ সুবিধা নেয়া অবৈধ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বৃহস্পতিবার সচিবালয়ে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে রফতানি আয় বৃদ্ধির সম্ভাবনা ও প্রতিবন্ধকতা’ শীর্ষক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেন, ‘গ্রামীণ ব্যাংক সুদমুক্ত, এটা সত্য। কিন্তু তার পাশাপাশি ৪০-৫০টি প্রতিষ্ঠান রয়েছে। সেগুলো তো সুদমুক্ত নয়। সেইগুলোর ট্যাক্স কেন সরকারকে দেবে না? সেই রিপোর্টও এনবিআরের কাছে আছে।’

এ সময় পাশে থাকা অর্থমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘এখানে মাননীয় অর্থমন্ত্রী আছেন। এটা তার দায়িত্ব। তিনি এটা দেখবেন। তিনি ব্যবস্থা নেবেন।’

এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন,‘এটা জটিল একটা বিষয়। ড. ইউনূস গ্রামীণের নামে সব প্রতিষ্ঠান থেকে ট্যাক্স বেনিফিট (কর সুবিধা) নিয়েছেন। এটা অবৈধ। এটা নিয়ে তদন্ত চলছে। দ্যাটস অল।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গ্রামীণের নামে কর মওকুফ সুবিধা অবৈধ: অর্থমন্ত্রী

আপডেট সময় : ০৯:১৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০১৭