ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

অংশীদারিত্ব জোরদারের অঙ্গীকার চীন ও ইউএই’র

  • আপডেট সময় : ০৩:০১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮
  • / 323
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিশেষ প্রতিনিধি ইয়ং জিচি সংযুক্ত আরব-আমিরাতের (ইউএই) আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মাদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে সোমবার বৈঠক করে কৌশলগত অংশীদারত্ব জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। খবর সিনহুয়ার।

এ সময় চীনা কমিউনিষ্ট পার্টির রাজনৈতিক ব্যুরোর সদস্য ইয়ং ইউএই প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল-নাহিয়ান ও যুবরাজকে শি’র উষ্ণ শুভেচ্ছা জানান।

ইয়ং বলেন, চীন ইউএই’র সাথে তাদের সম্পর্ককে অনেক গুরুত্ব দেয় এবং তারা মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে ইউএই’কে গুরুত্বের সাথে বিবেচনা করে।

ইয়ং বলেন, রাজনৈতিক ও পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে এ দু’দেশের মধ্যে সম্পর্কের অনেক উন্নতি হয়েছে এবং এক্ষেত্রে সহযোগিতার অনেক ইতিবাচক ফলাফল লক্ষ্যকরা যাচ্ছে।

তিনি আরো বলেন, ‘চীন ইউএই’র সকল খাতে সহযোগিতা আরো জোরদার করতে আগ্রহী। এ ছাড়া নতুন এ যুগে দ্বি-পাক্ষিক সম্পর্কোন্নয়নে আরো বড় সফলতা অর্জনে সরাসরি তথ্য আদান-প্রদান ও কৌশলগত সম্পর্ক জোরদার করতে ইচ্ছুক।’
ইয়ং বলেন, চীন ইউএই’র উন্নয়ন কৌশলের সঙ্গে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সমন্বয় করতে আগ্রহী।
তিনি বিশ্বাস করেন যে, এ দ্বিপাক্ষিক সহযোগিতা উভয় দেশের জনগণের স্বার্থ বজায় থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অংশীদারিত্ব জোরদারের অঙ্গীকার চীন ও ইউএই’র

আপডেট সময় : ০৩:০১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮