ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

অধিবেশন শুরু, বাজেট উপস্থাপন কাল

  • আপডেট সময় : ০৮:৪৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
  • / 148
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাতীয় সংসদের ত্রয়োদশ বাজেট অধিবেশন শুরু হয়েছে। বুধবার বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়। কোভিড-১৯ মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত এই অধিবেশন চলবে ১২ কার্যদিবস।

অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার বিকেল ৩টায় ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন। আলোচনা শেষে ৩০ জুন সংসদে বাজেট পাস হবে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, বাজেট অধিবেশন ঘিরে সব প্রস্তুতি নেয়া হয়েছে। বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে স্বাস্থ্যবিধিতে। অধিবেশনে যারা থাকবেন, করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। বাজেট অধিবেশনের কোন কার্যদিবসে কোন সংসদ সদস্য যোগ দেবেন, তা হুইপের দফতর থেকে জানানো হয়েছে। বয়স্ক ও অসুস্থ সদস্যদের অধিবেশনে যোগ দিতে নিরুৎসাহিত করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, একজন সংসদ সদস্য তিন থেকে চার কার্যদিবস অধিবেশনে যোগ দেবেন। এ জন্য করোনার ‘নেগেটিভ’ সনদ লাগবে। অধিবেশন কক্ষে আসন বিন্যাস করা হয়েছে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে। দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ থাকবে। তবে বাজেটের নথি সংগ্রহে সাংবাদিকরা ৩ জুন সংসদে প্রবেশের সুযোগ পাবেন।

জানা গেছে, আগামী বাজেটের আকার ছয় লাখ কোটি টাকার বেশি। চলতি অর্থবছরের ছিল পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকা। আর স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট, অর্থাৎ ১৯৭২-৭৩ সালে বাজেটের আকার ছিল মাত্র ৭৮৬ কোটি টাকা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অধিবেশন শুরু, বাজেট উপস্থাপন কাল

আপডেট সময় : ০৮:৪৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১