ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

অনির্দিষ্টকালের জন্য কলকাতা ফ্লাইট স্থগিত

  • আপডেট সময় : ১২:৪৮:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
  • / 218
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কলকাতা ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বিমানের ওয়েবসাইটের নোটিশ বোর্ডে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে বিমানের কলকাতা রুটের ফ্লাইটগুলো স্থগিত করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।

এর আগে, গত ২৮ অক্টোবর থেকে ‘এয়ার বাবল’ প্যাকেজ চুক্তির আওতায় ভারতের তিনটি রুটে ফ্লাইট চালু করে বিমান। রুটগুলো হলো ঢাকা থেকে কলকাতা, দিল্লি ও চেন্নাই। এই তিন রুটে সপ্তাহে তিনটি করে ফ্লাইট।

এছাড়া, ঢাকা থেকে কলকাতা এবং ঢাকা ও চট্টগ্রাম থেকে চেন্নাই রুটে ফ্লাইট পরিচালনা করছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। তবে, অনুমতি পেলেও এখনো ভারত রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেনি নভোএয়ার।

নভোএয়ার সূত্রে জানা গেছে, ফ্লাইট পরিচালনার জন্য সবধরনের অনুমতি নিয়ে রেখেছে সংস্থাটি। তবে ট্যুরিস্ট ভিসা চালু না হওয়ায় যাত্রী সংখ্যা এখন অনেক কম। তাই ফ্লাইট পরিচালনা করা হচ্ছে না। ভারত ট্যুরিস্ট ভিসা চালু করলে আবারো এই রুটে ফ্লাইট পরিচালিত হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অনির্দিষ্টকালের জন্য কলকাতা ফ্লাইট স্থগিত

আপডেট সময় : ১২:৪৮:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০