ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ট্যাম্পা বে ২০২৫

  • আপডেট সময় : ০৯:৪০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / 245
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৫ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ট্যাম্পা বে ২০২৫’ অনুষ্ঠিত হবে আগামী ২৬-২৭ এপ্রিল, ২০২৫, ফ্লোরিডার ট্যাম্পা হাইটস ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে।

আজ জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

এই গ্লোবাল ইভেন্টের মূল উদ্দেশ্য হলো বৈশ্বিক সংস্কৃতির আদান-প্রদান, ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন এবং ভ্রমণ ও বাণিজ্য খাতকে সহজতর ও সমৃদ্ধ করা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারী প্রতিনিধিরা ব্যবসায়িক ও সাংস্কৃতিক যোগাযোগ প্রতিষ্ঠার মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবেন।

ইভেন্টটি সংগঠিত করছে এসোসিয়েশন অব ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ইউএসএ আইএনসি, যা প্রবাসী বাংলাদেশি এবং বৈশ্বিক কমিউনিটির মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

সংগঠনটি এর আগে চারটি সফল ইভেন্ট আয়োজন করেছে। এবারের ইভেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফ্লোরিডার স্টেট রিপ্রেজেনটেটিভ সুসান এল ভালডাস এবং বিশেষ অতিথি হিসেবে প্রাক্তন স্টেট রিপ্রেজেনটেটিভ ডেইজি মোরাল। ইভেন্টে প্রায় ৩০টি দেশের প্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন।

বাংলাদেশ থেকে এফবিসিসিআই একটি প্রতিনিধি দল হিসেবে অংশ নেবে এবং বাংলাদেশের বাণিজ্যিক সম্ভাবনাকে তুলে ধরবে। একইসঙ্গে বাংলাদেশ কনসোলেট জেনারেল অব মিয়ামি ইভেন্টে ভিসা ও ভিসা-সংক্রান্ত সেবা প্রদান করবে।

ইভেন্টে সাংস্কৃতিক পরিবেশনা থাকবে বিশেষ আকর্ষণ। এবারের এম্বাসেডর হিসেবে থাকছেন মোজেজা আশরাফ মোনালিসা। বিশেষ অতিথি হিসেবে জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী উপস্থিত থাকবেন। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন প্রতিক হাসান, রেশমি মির্জা, শারমিন সিরাজসহ আরও অনেকে।

এছাড়াও, অংশগ্রহণকারীদের জন্য দৃষ্টিনন্দন ডিনার ক্রুজের আয়োজন করা হয়েছে। ইভেন্টের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে আরটিভি ও বায়ান্ন টিভি, এবং ট্যুর পার্টনার হিসেবে থাকবে হ্যাভেন ট্যুরস অ্যান্ড রিসোর্ট লিমিটেড।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ড. মোক্তার আহমেদ (জয়েন্ট কনভেনার), আতিকুর রহমান (ডিরেক্টর, এসোসিয়েশন অব ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ইউএসএ আইএনসি), আমিনুল ইসলাম চৌধুরী (এমডি, হ্যাভেন ট্যুরস অ্যান্ড রিসোর্ট লিমিটেড), নাজমা মোস্তফা (ভাইস চেয়ারম্যান, হ্যাভেন ট্যুরস অ্যান্ড রিসোর্ট লিমিটেড), জাকির হোসেন নয়ন (এফবিসিসিআই প্রতিনিধি), আহসান ভাবনা (প্রোমোশন অফিসার, হ্যাভেন ট্যুরস অ্যান্ড রিসোর্ট লিমিটেড), সাইদুল করিম চৌধুরী, জাকির হোসেন এফবিসিসিআই-প্রতিনিধি, আবুল হোসেন-বিশিষ্ট ব্যবসায়ী এবং সাউদুল করিম পিএইচএফসহ আরও অনেকে।

আন্তর্জাতিক পর্যায়ে সংস্কৃতি, ব্যবসা এবং ভ্রমণ-বাণিজ্যে নতুন দ্বার উন্মোচনের জন্য আয়োজকরা সকলকে ইভেন্টে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ট্যাম্পা বে ২০২৫

আপডেট সময় : ০৯:৪০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫