ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের গ্রুপে বাংলাদেশ

  • আপডেট সময় : ০৯:৫৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
  • / 157
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আগামী বছরের জানুয়ারিতে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। এই গ্রুপে আরও আছে অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও এশিয়া অঞ্চলের বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল।
১৮ জানুয়ারি থেকে শুরু হওয়া অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিন ছয়টি ম্যাচ রয়েছে। এর মধ্যে বাছাই পর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে নিজেদের প্রথম ম্যাচের পর ২০ জানুয়ারি অস্ট্রেলিয়া ও ২২ জানুয়ারি স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
আজ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ও সূচি প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে খেলবে স্বাগতিক মালয়েশিয়া, বর্তমান চ্যাম্পিয়ন ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকা। ‘বি’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ‘সি’ গ্রুপে আছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সামোয়া ও আফ্রিকা অঞ্চলের বাছাই পেরিয়ে আসা দল।
প্রতিটি গ্রুপের সেরা তিনটি দল সুপার সিক্সে খেলবে। ঐ রাউন্ডে ‘এ’ ও ‘ডি’ গ্রুপের দলগুলো গ্রুপ-১’এ এবং ‘বি’ ও ‘সি’ গ্রুপের দলগুলো গ্রুপ-২’এ খেলবে।
সুপার সিক্সে দুই গ্রপের সেরা চার দল সেমিফাইনালে খেলবে। ৩১ জানুয়ারি দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। শেষ চারের ম্যাচগুলোতে রিজার্ভ ডে রাখা হয়েছে।
২ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। ফাইনালের জন্যও রিজার্ড ডে থাকছে।
২০২৩ সালের আসরে সুপার সিক্সে ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট পেয়েও রান রেটে পিছিয়ে থাকার কারনে সেমিফাইনালে খেলতে পারেনি বাংলাদেশ। সুপার সিক্সের টেবিলের তৃতীয়স্থান পেয়েছিলো তারা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের গ্রুপে বাংলাদেশ

আপডেট সময় : ০৯:৫৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪