ঢাকা ০৭:০২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের শাসনামলে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে: স্পিকার শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ধোঁয়াশা, জানাল হাইকমিশন স্বরাষ্ট্রমন্ত্রী: শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে জর্জিয়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ভিয়েতনাম ও জাপানের মধ্যে বিমান যোগাযোগে নতুন কৌশলগত চুক্তি বরিশালের মুলাদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুঁড়িয়ে গেল ৩ অবৈধ ইটভাটা শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ধোঁয়াশা, ফিরল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর না পোশাক খাতে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকপক্ষের হৃদয়-মুশফিকের দৃঢ়তায় ড্রয়ের পথে বাংলাদেশ

অপেরার মাধ্যমে রুশ সৈন্যদের মনোবল বৃদ্ধি : সম্ভাবনা কম বলল ব্রিটেন

  • আপডেট সময় : ১১:৫৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২
  • / 176
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়ার সৈন্যদের মনোবল বৃদ্ধি করতে ইউক্রেনে সম্মুখসারির সৈন্যদের কাছে অপেরা সংগীতশিল্পী পাঠাচ্ছে রাশিয়া। রাশিয়া গত সপ্তাহে এই সৃজনশীল ব্রিগেডগুলো গঠনের ঘোষণা দেয়। ব্রিগেডগুলোতে অভিনেতা ও সার্কাস পারফর্মাররাও রয়েছেন।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ বিষয়ে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রকের হালনাগাদ গোয়েন্দা তথ্যে রোববার সংস্থাটি বলে যে, যদিও ‘রুশ বাহিনীর বেশিরভাগ জুড়েই ভঙ্গুর মনোবল একটি উল্লেখযোগ্য দুর্বলতা হিসাবে প্রায় নিশ্চিতভাবে অব্যাহত রয়েছে’, তবুও সৈন্যদের উদ্বেগগুলো ভিন্ন কিছু নিয়ে।

মন্ত্রকটি বলে, ‘সৈন্যদের উদ্বেগের মূল জায়গাটি হল নিহতের উচ্চহার, দুর্বল নেতৃত্ব, বেতন-ভাতা সংক্রান্ত সমস্যা, সরঞ্জাম ও গোলাবারুদের স্বল্পতা, এবং যুদ্ধের উদ্দেশ্য নিয়ে স্পষ্টতার অভাব।’

এদিকে, ইউক্রেনে রাশিয়ার ব্যাপক বিমানহামলার এক দিন পর, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তার সান্ধ্যকালীন ভিডিও বক্তব্যে বলেন, প্রায় ৬০ লাখ ইউক্রেনীয়র কাছে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়েছে। তবে তিনি আরো বলেন যে বৈদ্যুতিক গ্রিড স্থিতিশীল করতে কর্মীরা অবিরাম কাজ করে চলেছেন যাতে করে বাসিন্দাদের কাছে উত্তাপ ও পানি সরবরাহ পুনরায় চালু করা যায়।

রাশিয়া শুক্রবার ইউক্রেনে ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এটি যুদ্ধ আরম্ভের পর থেকে তাদের চালানো সবচেয়ে বড় হামলাগুলোর একটি ছিল। ইউক্রেনের কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। হামলার ফলে দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে, এবং তা দেশ জুড়ে জরুরি ভিত্তিতে লোডশেডিং করতে ইউক্রেনকে বাধ্য করেছে বলে, কর্মকর্তারা জানিয়েছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অপেরার মাধ্যমে রুশ সৈন্যদের মনোবল বৃদ্ধি : সম্ভাবনা কম বলল ব্রিটেন

আপডেট সময় : ১১:৫৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২