ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

অবশেষে বাড়ি ফিরলেন সাংবাদিক কাজল

  • আপডেট সময় : ১২:১৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
  • / 369
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রায় নয় মাস পর বাড়ি ফিরলেন ঢাকার একটি দৈনিক পত্রিকার আলোচিত ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল। শুক্রবার বেলা এগারোটায় কারাগার থেকে মুক্তি পেয়ে বাসায় পৌঁছেছেন বলে জানিয়েছেন ছেলে মনোরম পলক।

গত ১১ মার্চ পুরনো ঢাকার চকবাজার এলাকায় বাসা থেকে বের হয়েই নিখোঁজ হয়েছিলেন শফিকুল ইসলাম কাজল। নিখোঁজ হওয়ার ৫৩ দিন পর গভীর রাতে যশোরে বেনাপোল সীমান্তের একটি মাঠ থেকে তাকে উদ্ধার করার কথা বলা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। তখন এই সাংবাদিককে দুই হাত পেছনে দিয়ে হাত কড়া লাগিয়ে আদালতে নেয়ার ছবি ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছিল।

তবে তিনি নিখোঁজ হওয়ার আগেই গত ১০ মার্চ ক্ষমতাসীন আওয়ামী লীগের একজন সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর সাংবাদিক কাজলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছিলেন ঢাকার শেরেবাংলা নগর থানায়। যুব মহিলা লীগের দু’জন নেত্রীও তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দু’টি মামলা করেছিলেন।

কয়েকটি মামলায় গত ৩ মে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। পরে ১৭ ডিসেম্বর হাইকোর্ট থেকে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় জামিন পেয়েছিলেন শফিকুল ইসলাম কাজল।

শফিকুল ইসলাম কাজল ‘পক্ষকাল’ নামে একটি ম্যাগাজিনের সম্পাদক একই সাথে দৈনিক খবরের কাগজ ও বণিক বার্তার আলোকচিত্রী হিসেবে কাজ করতেন।
সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অবশেষে বাড়ি ফিরলেন সাংবাদিক কাজল

আপডেট সময় : ১২:১৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০