ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

অলিম্পিকের প্রস্তুতি হিসেবে জাপানের সাথে ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় : ০১:২৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪
  • / 281
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জুলাইয়ে প্যারিস অলিম্পিককে সামনে রেখে যুক্তরাষ্ট্র পুরুষ ফুটবল দল জাপানের বিপক্ষে কানসাস শহরে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে।
যুক্তরাষ্ট্র অনুর্ধ্ব-২৩ দলের পাশাপাশি জাপানও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকের পর যুক্তরাষ্ট্রের পুরুষ ফুটবল দল এই প্রথম অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে।
দলের প্রধান কোচ মার্কো মিট্রোভিচ বলেছেন, ‘অলিম্পিক গেমসের প্রস্তুতির অংশ হিসেবে আমরা বেশ কিছু ভাল অনুশীলন ক্যাম্প করেছি। ফ্রান্সে যাবার আগে যুক্তরাষ্ট্রের সমর্থকদের সামনে ম্যাচ খেলার সুযোগ পেয়ে আমরা দারুন আনন্দিত। অলিম্পিকে যাবার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা জানি জাপান বেশ শক্তিশালী দল। তাদের বিপক্ষে আমাদের কঠিন পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। কানসাস সিটিতে ফুটবলের বেশ জনপ্রিয়তা আছে। আশা করছি এই ম্যাচটি বেশ সফলভাবেই অনুষ্ঠিত হবে।’
প্যারিসে গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের দুইদিন আগে আগামী ২৪ জুলাই মার্সেইতে স্বাগতিক ফ্রান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্র তাদের অলিম্পিক মিশন শুরু করবে। এরপর ২৭ জুলাই একই মাঠে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তিনদিন পর সেইন্ট-এতিয়েনে গিনির বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে যুক্তরাষ্ট্র।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অলিম্পিকের প্রস্তুতি হিসেবে জাপানের সাথে ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০১:২৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪