ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

অস্ট্রেলিয়ায় ব্যাটাররা ছন্দ ফিরে পাবে : শান্ত

  • আপডেট সময় : ১০:৪৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / 29
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সর্বশেষ জিম্বাবুয়ে সফরে বাজে পারফরমেন্স সত্ত্বেও অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দলের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে বলে বিশ্বাস করেন টাইগারদের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণে জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে ঐ টেস্টে ব্যাটারদের বাজে ব্যাটিংকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখছেন শান্ত।

আজ সাংবাদিকদের শান্ত বলেন, ‘কখনও কখনও কোনো দলের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সময় লাগতে পারে, জিম্বাবুয়েতে ঠিক সেটাই হয়েছিল। টেস্ট ম্যাচটি ব্যাটারদের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল।’
তিনি আরও বলেন, ‘তবে আমি কোনো অজুহাত দিতে চাই না। আমরা যেভাবে খেলেছি, তার চেয়ে ভালো খেলা জিম্বাবুয়েতে সম্ভব ছিল।’

হতাশাজনক পারফরমেন্স সত্ত্বেও, অস্ট্রেলিয়ার মাটিতে দল ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস করেন শান্ত। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হবে, এমন ধস যেন আর না হয়। আমরা যেভাবে খেলেছি, আমার মনে হয় ম্যাচটি আমাদের জন্য খারাপ ছিল। আমি বিশ্বাস করি, আমরা ঘুরে দাঁড়াতে পারব।’

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের বাজে ব্যাটিং পারফরমেন্সের পর অস্ট্রেলিয়ান কন্ডিশনে বাড়তি গতি ও বাউন্সের সাথে দল কীভাবে মানিয়ে নেবে, সেটি নিয়েও প্রশ্ন উঠেছে।

তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে শান্ত বলেছেন, ‘অস্ট্রেলিয়া সফরে ব্যাটাররা ছন্দ ফিরে পাবে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরমেন্স উপহার দেবে।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অস্ট্রেলিয়ায় ব্যাটাররা ছন্দ ফিরে পাবে : শান্ত

আপডেট সময় : ১০:৪৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬