ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মুখোমুখি আজ

  • আপডেট সময় : ০১:৩৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 162
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ক্রিকেটের অন্যতম বড় বিজ্ঞাপন ইংল্যান্ড-অস্ট্রেলিয়া মহারণ আজ। চ্যাম্পিয়নস ট্রফির আকর্ষণীয় এই ম্যাচে
গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল। আসরে প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে তারা।

ভারত-পাকিস্তানের মতো অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের লড়াইও ক্রিকেটের বড় বিজ্ঞাপন। ঐতিহ্যের হিসেবে করলে ছাপিয়ে যাবে অন্য যেকোনো ম্যাচকে। দু’দলের দ্বিপক্ষীয় সিরিজগুলোই উত্তেজনা ছড়ায় রন্ধ্রে রন্ধ্রে।

দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হচ্ছে আজ শনিবার। পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে খেলবে দু’দল। জশ বাটলারের ইংল্যান্ড ও স্টিভ স্মিথের অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

ক্রিকেটের বড় নাম হলেও এবার অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস ট্রফিতে এসেছে ভাঙাচোরা এক দল নিয়ে। আসর শুরুর আগেই একের পর এক চোটের ধাক্কায় টালমাটাল তারা। নেই নিয়মিত অধিনায়কসহ ঘোষিত দলের পাঁচজন।

চোটের কারণে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজেলউড ও মিচেল মার্শ ছিটকে যান। ব্যক্তিগত কারণে শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নেন আরেক পেসার মিচেল স্টার্ক। আর হঠাৎ করেই ওয়ানডে থেকে অবসর নেন মার্কাস স্টয়নিস।

শেষ মুহূর্তে এসে পাঁচজন নিয়মিত ক্রিকেটার হারিয়ে খেই হারালেও স্টিভেন স্মিথের নেতৃত্বে পাকিস্তানে এসেছে অজিরা। অন্যদিকে এইদিক থেকে ইংল্যান্ড আছে আরামে, পূর্ণ শক্তির দল পেয়েছে চ্যাম্পিয়নস ট্রফিতে।

লাহোরে মুখোমুখি লড়াইয়ের আগে চিরপ্রতিদ্বন্দ্বীদের ভঙ্গুর অবস্থার বিপরীতে ফুরফুরে মেজাজে আছে ইংল্যান্ড। গতকালই একাদশ ঘোষণা করে ব্যাটিং অর্ডারও চূড়ান্ত করে ফেলেছে দলটি।

পেশির ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠায় একাদশে রাখা হয়েছে উইকেটরক্ষক-ব্যাটার জেমি স্মিথকে। ফিরেছেন পেসার ব্রাইডন কার্সও। জোফরা আর্চার ও মার্ক উডের সাথে থাকবেন তিনি। স্পিনার হিসেবে আছেন আদিল রাশিদ।

এবার যেকোনো মূল্যে চ্যাম্পিয়নস ট্রফির চ্যাম্পিয়ন হতে চায় থ্রি লায়ন্সরা। এখনো ইংল্যান্ডের জেতা হয়নি ক্রিকেটের এই টুর্নামেন্টের শিরোপা। এবার সেই অপূর্ণতা দূর করার মস্ত সুযোগ তাদের সামনে। অস্ট্রেলিয়াকে প্রথম ম্যাচে হারিয়ে সেই লক্ষ্যে নিশ্চয়ই এগোতে চাইবে তারা।

অন্যদিকে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা দু’-দু’বার ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। এবার খর্ব শক্তির দল নিয়েও একই পথে হাঁটতে চাইবে তারা। পুনরুদ্ধার করতে চাইবে হারানো সিংহাসন। সেই আত্মবিশ্বাসটা প্রথম ম্যাচ থেকেই নিতে প্রস্তুত অজিরা।

পরিসংখ্যানও কথা বলছে অস্ট্রেলিয়ার পক্ষেই। এখন পর্যন্ত ওয়ানডেতে দু’দলের ১৬০ বারের দেখায় ৯০ বারই জিতেছে অজিরা। ইংল্যান্ডের জয় ৬৫ ম্যাচে। সাম্প্রতিক সময়েও এগিয়ে অজিরা।

দেশের বাইরে দু’দলের নয়বারের মুখোমুখি দেখায় অস্ট্রেলিয়া জিতেছে সাতটিতে ও ইংল্যান্ড জিতেছে দুই ম্যাচে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এগিয়ে ইংল্যান্ড। পাঁচবারের দেখায় ইংল্যান্ড ৩টি ও অস্ট্রেলিয়ার জয় ২ ম্যাচে।

তবে গতবছর সেপ্টেম্বরে নিজেদের মাঠে ৩-২ ব্যবধানে অজিদের কাছে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ হেরেছে ইংল্যান্ড। ফলে পরিসংখ্যান কথা বলছে তাদের পক্ষেই।

ইংল্যান্ড একাদশ
ফিল সল্ট, বেন ডাকেট, জেমি স্মিথ, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, ব্রাইডন কার্স, জফরা আর্চার, আদিল রশিদ ও মার্ক উড।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ
ট্রাভিস হেড, ম্যাথিউ শর্ট, স্টিভেন স্মিথ (অধিনায়ক), জশ ইংলিশ, মার্নাশ লাবুশেন, অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, শন অ্যাবট, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, ও স্পেন্সার জনসন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মুখোমুখি আজ

আপডেট সময় : ০১:৩৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫