ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্যাস-বিদ্যুতের দাম ও দ্রব্যমূল্য নিয়ে বাড্ডায় জামায়াতের বিক্ষোভ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো মার্কিন নির্বাচনে ট্রাম্পের হার উদযাপন করছে তেহরান যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর চাঙ্গা বিশ্ববাজার, দর কমল ডলারের গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ ইউএস-বাংলার আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে পরীমনির উত্তপ্ত বাক্যবিনিময় ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস মিলবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির ভিয়েতনামের বিমান শিল্পে ডিজিটাল প্রযুক্তি আনছে এয়ারবাস তেহরানে ট্রাম্প-নেতানিয়াহুর ব্যানার পুড়িয়ে বিক্ষোভ ইরানিদের

অস্থিরতা নিয়ন্ত্রণে সংবেদনশীলতার সাথে কাজ করছে বর্তমান সরকার: শিক্ষা উপদেষ্টা

  • আপডেট সময় : ১০:১২:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / 280
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বলেছেন, বিগত সরকারের আমলে দাবি উত্থাপিত হলে রাষ্ট্র তাদের উপর ঝাপিয়ে পড়ত। দেশ স্বৈরাচার মুক্ত হওয়ার পর দাবি উত্থাপনের সুযোগ এসেছে। তাই এসব ক্ষেত্রে বর্তমান সরকার নমনীয় রয়েছে। দাবি প্রত্যাশীদের তাড়াহুড়ো আছে, কিন্তু আমরা সংবেদনশীলতার সাথে নিয়মের মধ্যে থেকে তা সমাধানের চেষ্টা করছি।

আজ বুধবার বিকেলে ফরিদপুর সাহিত্য পরিষদের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে ছাত্র আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

পরে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাহিত্য পরিষদ আয়োজিত ফরিদপুরে ‘আগামীর শিক্ষা: প্রেক্ষিত বর্তমান’ বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠান ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মো. আব্দুল জলিল, সাহিত্য পরিষদ এর সভাপতি মফিজ ইমাম মিলনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সমাজকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অস্থিরতা নিয়ন্ত্রণে সংবেদনশীলতার সাথে কাজ করছে বর্তমান সরকার: শিক্ষা উপদেষ্টা

আপডেট সময় : ১০:১২:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫