অ্যাসাল (ASSAL) ব্রঙ্কস চ্যাপ্টারের বিশেষ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৪১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
- / 1628
মোঃ জহিরুল হক বশির, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
দক্ষিণ এশীয় আমেরিকান শ্রম জোট (অ্যাসাল) ব্রঙ্কস চ্যাপ্টারের একটি বিশেষ সভা গত ৫ অক্টোবর ২০২৪ এশিয়ান পার্টি হলে, ২০৯৯ স্টারলিং এভিনিউ, ব্রঙ্কস, নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে।

সভায় অ্যাসালের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং সংগঠনের কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন এম. এফ. আনসার উদ্দিন (সভাপতি), সাইয়েদ তোফায়েল আহমেদ (ব্রঙ্কস সভাপতি), ইব্রাহিম বারোভূয়া (সেক্রেটারি, ব্রঙ্কস), আলাউদ্দিন মোহাম্মদ (রাজনৈতিক পরিচালক), আসকির মিয়া, বশির মিয়া, কবিরউদ্দিন ভূইয়া, আরিফ রেজা, মানিক মিয়া, জেড মেটালন, হাসান আলী এবং সাইদুর রহমান লিংকন।

এই সভায় অ্যাসালের ভবিষ্যত পরিকল্পনা এবং দক্ষিণ এশীয় শ্রমিকদের অধিকার রক্ষায় সংগঠনের ভূমিকা নিয়ে ব্যাপক আলোচনা হয়। নেতৃবৃন্দ অ্যাসালের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে বিভিন্ন পরামর্শ দেন এবং দক্ষিণ এশীয় সম্প্রদায়ের বৃহত্তর অংশগ্রহণ নিশ্চিত করার উপর জোর দেন।

সভায় আসন্ন অ্যাসালের ১৭তম বার্ষিক সম্মেলন নিয়েও আলোচনা হয়েছে, যা ডিসেম্বর ১৩-১৪, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। সম্মেলনের স্থান নির্ধারণ করা হয়েছে শেরাটন পেন্টাগন সিটি হোটেল, ৯০০ সি অর্ম স্ট্রিট, আলিংটন, ভিএ ২২২০৪। এই সম্মেলনে সকলকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।

অ্যাসাল দীর্ঘদিন ধরে দক্ষিণ এশীয় শ্রমিকদের জন্য কাজ করে আসছে এবং এই বিশেষ সভাটি সংগঠনের চলমান কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
Advertisement
























