সংবাদ শিরোনাম ::
আখেরি মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৯:০৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮
- / 530
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ আজ রবিবার ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের প্রথম পর্ব শেষ হল। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন ‘গণভবন’ থেকে আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেন।
এ সময় গণভবনে তাঁর সঙ্গে মোনাজাতে অংশ নেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি ও কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলিসহ প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও আত্মীয়রা ।




















