ঢাকা ০৪:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

আজাদি’র দাবিতে কাশ্মিরি নারীদের স্লোগান, মঞ্চ ছাড়তে বাধ্য হলেন মুখ্যমন্ত্রী

  • আপডেট সময় : ১২:৫৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০১৭
  • / 356
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জম্মু-কাশ্মিরে ‘শের-ই-কাশ্মির আন্তর্জাতিক কনভেনশন সেন্টার’ (এসকেআইসিসি)-এ আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত নারীরা ‘আজাদি’র দাবিতে স্লোগান দিয়ে ব্যাপক বিক্ষোভ শুরু করলে সেখান থেকে চলে আসতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।
এ সময় নিরাপত্তারক্ষীরা তাকে কোনোক্রমে অনুষ্ঠানস্থল থেকে বের করে আনে এবং তাকে বিশেষ ঘেরাটোপের মধ্যে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর আসার বিরোধিতা শুরু হলে লোকজনের মধ্যে হুড়োহুড়ি, আতঙ্ক এবং চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ সময় বেশ কিছু চেয়ার ভাঙচুর করা হয় এবং পানির বোতল ছোঁড়া হয়।

অন্যদিকে, ভূমিকম্প হওয়ার গুজব রটনা হলে সেখান থেকে বেরিয়ে পড়ার জন্য তাড়াহুড়ার মধ্যে কমপক্ষে এক ডজন নারী আহত হন।

অনুষ্ঠানে উপস্থিত ক্ষুব্ধ এক নারী অভিযোগ করে বলেন, ‘আমাদের শোষণ করে আমাদের রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাওয়া হয়েছিল। আমরা কীভাবে তা বরদাস্ত করতে পারি? আমাদের তরুণদের প্রত্যেকদিন মারপিট করা হচ্ছে।’

এদিন মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছাতেই অনুষ্ঠানস্থলের পিছনের দিকে বসে থাকা নারীরা তার বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভে ফেটে পড়েন। এ সময় বিক্ষোভকারীরা “আমরা কী চাই? আজাদী” স্লোগানে উত্তাল হয়ে ওঠেন।
ক্ষুব্ধ এক নারী বলেন, আমাদের সঙ্গে মিথ্যা বলা হয়েছিল। কর্মকর্তারা প্রশিক্ষণ দেয়ার নামে তাদের সঙ্গে প্রতারণা করেছেন। আমাদের বলা হয়নি যে মুখ্যমন্ত্রী এখানে আসবেন।

এদিন সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে নারীদের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এসকেআইসিসি কনভেনশন হলে। ওই বিক্ষোভকে খাটো করে দেখাতে উপস্থিত সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, সরকার নারীদের জন্য কাজ করতে বদ্ধপরিকর

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজাদি’র দাবিতে কাশ্মিরি নারীদের স্লোগান, মঞ্চ ছাড়তে বাধ্য হলেন মুখ্যমন্ত্রী

আপডেট সময় : ১২:৫৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০১৭