ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসরাইলের নির্বাচনে আরব ভোট ও নেতানিয়াহুর রাজনীতির হিসাব জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই আগামীর মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী দখলমুক্ত হয়ে খেলার মাঠ এখন শিশুদের জন্য উন্মুক্ত সাতক্ষীরায় আলোচিত যুবক মৃত্যুর ঘটনায় মূল অভিযোগে জড়িত ব্যক্তি ভিয়েতনামের কোয়াং ত্রি বিমানবন্দরে সফল কারিগরি ফ্লাইট পরিচালনা প্রধানমন্ত্রী: জাতীয় স্বার্থে সরকার সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য ও চলাচল সাময়িক স্থগিত ইরানের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা, আটক ১ কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড: নিহত ও আহতের খবর কলকাতায় পূজামণ্ডপ ধসে ১৭ জনের প্রাণহানি, আহত অন্তত ২০

আজারবাইজানের সাথে আলোচনা : ভণ্ডুলের জন্য আর্মেনিয়াকে দায়ী করল রাশিয়া

  • আপডেট সময় : ০১:৫১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
  • / 138
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিরোধপূর্ণ নাগারনো-কারাবাঘ অঞ্চল নিয়ে আজারবাইজানের সাথে শান্তি আলোচনা ভেঙে পড়ার জন্য আর্মেনিয়াকে দায়ী করেছে রাশিয়া। এই অভিযোগ রাশিয়া ও আর্মেনিয়ার মধ্যকার সঙ্ঘাতের আরেকটি ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।

দক্ষিণ ককেশাসের বিরোধপূর্ণ অঞ্চলের জন্য একটি শান্তিচুক্তি প্রণয়নের জন্য সাবেক দুই সোভিয়েত প্রজাতন্ত্র আর্মেনিয়া ও আজারবাইজান চেষ্টা করে যাচ্ছে।

নাগারনো-কারাবাঘ আন্তর্জাতিকভাবে আজারবাইজানের বলে স্বীকৃত। তবে এখানে প্রধানত আর্মেনিয়ান লোকজন বাস করে। দুই প্রতিবেশী দেশ এর নিয়ন্ত্রণ নিয়ে কয়েকবার যুদ্ধে লিপ্ত হয়। সর্বশেষ যুদ্ধ হয় ২০২০ সালে।

মস্কো মঙ্গলবার শান্তি আলোচনা ভণ্ডুলের জন্য আর্মেনিয়াকে দায়ী করে আলোচনার টেবিলে ফিরে আসার জন্য দেশটির প্রতি আহ্বান জানায়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ডিসেম্বরের নির্ধারিত শান্তি আলোচনা থেকে আর্মেনিয়ার সরে যাওয়ার সিদ্ধান্ত শান্তিচুক্তি থেকে আমাদের বিরত থাকতে বাধ্য করছে।

গত মাসে নাগারনো-কারাবাঘ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। আর্মেনিয়া সেখানে বেআইনিভাবে খনি প্রকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে বলে খবর পাওয়ার পর পরিবেশবাদী হিসেবে পরিচয় দিয়ে আজারবাইজানি বেসামরিক লোকজন আর্মেনিয়ার সাথে নাগারনো-কারাবাঘের একমাত্র সংযোগ করিডোরে বিক্ষোভ করছে।

সূত্র : আল জাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজারবাইজানের সাথে আলোচনা : ভণ্ডুলের জন্য আর্মেনিয়াকে দায়ী করল রাশিয়া

আপডেট সময় : ০১:৫১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩