ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

আজ ভাগ্য নির্ধারণ হবে নওয়াজ শরীফের

  • আপডেট সময় : ১০:১০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭
  • / 406
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাগ্য জানতে দেশটির সবাই এখন তাকিয়ে আছে দেশটির সুপ্রিম কোর্টের দিকে।আজই আদালতে নওয়াজ শরীফের বিদেশে ব্যবসার বৈধতা নিয়ে হওয়া একটি দুর্নীতির মামলার আদেশ দেয়ার কথা রয়েছে।আদালতের আদেশ বিপক্ষে গেলে তাকে ক্ষমতা থেকেও সরে দাঁড়াতে হতে পারে।পানামা পেপারস কেলেঙ্কারিতে তার তিন সন্তানের নাম বিদেশে থাকা ব্যাংক অ্যাকাউন্টের সাথে সম্পৃক্ত আছে বলে প্রকাশ পেলে এ নিয়ে দেশটিতে তীব্র বিতর্ক দেখা দেয়।

যদিও নওয়াজ শরীফ ও তার পরিবার কোনো ধরণের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন।সরকারের দিক থেকে আশা প্রকাশ করা হয়েছে, নওয়াজ শরীফ সব অভিযোগ থেকে অব্যাহতি পাবেন।

দেশটির বিরোধী নেতা ইমরান খান নওয়াজ শরীফের তীব্র সমালোচনা করে রাস্তায় বিক্ষোভের হুমকি দিয়েছেন।গত বছর মে মাসে পানামা পেপার্স নামে পরিচিত ফাঁস হয়ে যাওয়া অফশোর অ্যাকাউন্টের তথ্যের একটি তালিকা অনলাইনে প্রকাশ করা হয়েছিলো।

নিজেদের ওয়েবসাইটে তথ্য প্রকাশে পর অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন আই সি আই জে বলেছিলো যে, এই ডেটাবেজে উল্লেখিত সবাই যে অবৈধ কাজ করেছে তা নয়, তবে এর মাধ্যমে অনেকে কর ফাঁকি বা আর্থিক তথ্য লুকানোর চেষ্টা করতে পারে।আইনি প্রতিষ্ঠান মোজাক ফনসেকার ফাঁস হয়ে যাওয়া নথি, পানামা পেপার্সের মাধ্যমে বিশ্বের অনেক রাজনীতিবিদ, সরকারী কর্মকর্তা, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে চিত্রতারকা এবং তারকা খেলোয়াড়দেরও গোপন সম্পদের খবর ফাঁস হয়ে যায়।

জার্মান একটি পত্রিকার কাছে ‘জন ডো’ নামে পরিচিত একটি সূত্র এই তথ্যগুলো ফাঁস করে দেয়।পরবর্তীতে অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট এই তথ্য প্রকাশ করে।

তবে মোজাক ফনসেকা দাবি করছে, তারা বেআইনি কোন কাজ করেনি।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজ ভাগ্য নির্ধারণ হবে নওয়াজ শরীফের

আপডেট সময় : ১০:১০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭