আটলান্টায় বৃহত্তর নোয়াখালী সোসাইটি জর্জিয়ার আত্মপ্রকাশ ও বিজয় দিবস উদযাপন
- আপডেট সময় : ১২:০১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / 204
নূর ভূঁইয়া, জর্জিয়া, যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় বসবাসরত বৃহত্তর নোয়াখালীর মানুষের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে বৃহত্তর নোয়াখালী সোসাইটি জর্জিয়া। গত ২১ ডিসেম্বর স্থানীয় বুফর্ড হাইওয়ের “দেশী স্ট্রিট রেস্টুরেন্ট”-এ এক জমকালো আয়োজনের মাধ্যমে সোসাইটির আত্মপ্রকাশের পাশাপাশি যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন করা হয়।
অনুষ্ঠানে আটলান্টায় বসবাসরত ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার শতাধিক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিন উদ্দিন দুলাল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন: জসিম উদ্দিন, শাকুর মিন্টু, মোস্তাফা কামাল মাহমুদ, স্বপন, ওমর ফারুক, হান্নান চৌধুরী, আমীর হোসেন, কাজী ফজলু, এস. এ. আবেদীন সুমন, রাসেল খান, সম্রাট, আব্দুর রাজ্জাক, নূর ভূঁইয়া, নাসির উদ্দিন কাউন্সিলর, তিশা-সহ আরও অনেকে।
বক্তারা তাঁদের বক্তব্যে বৃহত্তর নোয়াখালীর সমৃদ্ধ কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন। একই সঙ্গে আটলান্টায় বসবাসরত বৃহত্তর নোয়াখালীবাসীর মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বৃহত্তর নোয়াখালীর মানুষের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি নবগঠিত এই সোসাইটি ভবিষ্যতে দেশ ও জনগণের কল্যাণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে—এমন প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে আগামী ৩১ ডিসেম্বর নববর্ষ উদযাপনের লক্ষ্যে একটি স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়।
আলোচনা ও আনুষ্ঠানিকতা শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। পুরো আয়োজনটি প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।


























