আটলান্টার কমিউনিটি ব্যক্তিত্ব মোহন জব্বারের রত্নগর্ভা মাতা লাইলী বেগম আর নেই
- আপডেট সময় : ০১:৪২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
- / 156
মীর আহাম্মদ মীরু, জর্জিয়া, যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের আটলান্টা প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। আটলান্টার সুপরিচিত ও শ্রদ্ধাভাজন কমিউনিটি ব্যক্তিত্ব মোহন জব্বারের রত্নগর্ভা মাতা লাইলী বেগম (৮৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমা লাইলী বেগম দীর্ঘদিন ধরে বয়সজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তাঁর এই মৃত্যুতে আটলান্টার বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সবাই পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে দোয়া করেছেন যেন তিনি মরহুমাকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সইবার শক্তি দান করেন।




















