ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

আদানির কেন্দ্র থেকে পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু

  • আপডেট সময় : ১১:১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
  • / 162
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সঞ্চালন লাইনের জটিলতার কারণে ১৩ ঘণ্টা বন্ধ থাকার পর ভারতের আদানি পাওয়ার বিদ্যুৎকেন্দ্র থেকে পুনরায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

বৃহস্পতিবার ভোররাত পৌনে ৪টার দিকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) মুখপাত্র শামীম হাসান।

আজ সকাল ৯টায় ওই বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে সঞ্চালিত বিদ্যুতের পরিমাণ ছিল ৬০৭ মেগাওয়াট।

বাংলাদেশ বিদ্যুৎ সরবরাহ করতে আদানি গ্রুপ ভারতের ঝাড়খণ্ডে ১৬০০ মেগাওয়াটের কয়লাভিত্তিক একটি কেন্দ্র নির্মাণ করেছে। সেখান থেকে বাংলাদেশে দৈনিক প্রায় সাত শ’ মেগাওয়াট করে বিদ্যুৎ আসছিল এতদিন।

বুধবার বিকেল পৌনে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর এলাকায় সঞ্চালন লাইন ‘ট্রিপ’ করলে আদানি পাওয়ারের বিদ্যুৎ আসা বন্ধ হয়ে যায়।

জ্বালানি সঙ্কটে বেশ কিছু উৎপাদন কেন্দ্র বন্ধ থাকায় গত কয়েক সপ্তাহ ধরে এমনিতেই বিদ্যুতের লোড শেড করতে হচ্ছিল। তার মধ্যে আদানির বিদ্যুৎ থেমে যাওয়ায় সঙ্কট আরো বেড়ে যায়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আদানির কেন্দ্র থেকে পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু

আপডেট সময় : ১১:১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩